কক্সবাজার শহরের কলাতলী মোড় এলাকায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা দলের তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক গাড়ি গতিরোধ করা হয়।
পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও দুই আরোহীকে আটক করা হয়।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার–টেকনাফ রুটে ইয়াবা পরিবহন করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান শেষে আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




মন্তব্য করুন