হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে সার্ফিং টুর্নামেন্ট শুরু, স্পোর্টস ট্যুরিজমে জোর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট-এ শুরু হয়েছে ‘কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট’। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারকে কেন্দ্র করে স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সমুদ্রকেন্দ্রিক ক্রীড়াগুলোর বিকাশ ঘটাতে পারলে পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, সার্ফিং সম্ভাবনাময় একটি ক্রীড়া, যা দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে পারে।
দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে অংশ নিচ্ছেন প্রায় ৭০ জন সার্ফার।

আয়োজক বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন-এর কর্মকর্তারা জানান, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সার্ফিংয়েও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থাপনার স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে নতুন ক্রীড়া কার্যক্রম চালু এবং আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কক্সবাজারে নিয়মিত এ ধরনের আয়োজন বাড়লে সার্ফিংয়ের প্রসারের পাশাপাশি দেশের স্পোর্টস ট্যুরিজম খাতও এগিয়ে যাবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে সার্ফিং টুর্নামেন্ট শুরু, স্পোর্টস ট্যুরিজমে জোর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে সার্ফিং টুর্নামেন্ট শুরু, স্পোর্টস ট্যুরিজমে জোর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট-এ শুরু হয়েছে ‘কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট’। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারকে কেন্দ্র করে স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সমুদ্রকেন্দ্রিক ক্রীড়াগুলোর বিকাশ ঘটাতে পারলে পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, সার্ফিং সম্ভাবনাময় একটি ক্রীড়া, যা দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে পারে। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে অংশ নিচ্ছেন প্রায় ৭০ জন সার্ফার। আয়োজক বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন-এর কর্মকর্তারা জানান, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সার্ফিংয়েও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সুযোগ রয়েছে। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থাপনার স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতিমধ্যে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে নতুন ক্রীড়া কার্যক্রম চালু এবং আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কক্সবাজারে নিয়মিত এ ধরনের আয়োজন বাড়লে সার্ফিংয়ের প্রসারের পাশাপাশি দেশের স্পোর্টস ট্যুরিজম খাতও এগিয়ে যাবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×