কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হামের উপসর্গ নিয়ে এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। মৃতদের মধ্যে তিনজনই রোহিঙ্গা শিশু।
শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।মৃত হলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নবী হোসেনের ছেলে আরফান (১৩ মাস)।
কক্সবাজার সিভিল সার্জন সুত্রে জানা যায়,গত বুধবার (১ জুলাই) জ্বর, কাশি, খিঁচুনি, নিউমোনিয়া এবং রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণসহ হামের উপসর্গ নিয়ে আরফানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে মারা যায়।
ডা. মোহাম্মদ ছাবের বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাবের শুরুতে কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক ছিল। তবে গত এক মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার কমছিল। এর আগে গত ২১ জুন হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ১৩ দিন পর আবারও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হলো।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত কক্সবাজারে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১৬৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন।




মন্তব্য করুন