হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ৭৮টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ০৬:৪৭ অপরাহ্ন

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে কক্সবাজারের ৭৮টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৩ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম হল রুমে প্রতিটি বিহারের প্রতিনিধিদেরকে আনুষ্ঠানিক ভাবে এসব চেক বিতরণ করা হয়।
এবার কক্সবাজারের বিভিন্ন উপজেলার ৭৮ টি বৌদ্ধ বিহারে ৪০ লক্ষ টাকা বিতরণ করা হয় বলে সূত্রে জানা গেছে। তৎমধ্যে কক্সবাজার সদরে ১৫টি, উখিয়ায়-১৭টি, মহেশখালী-২টি, টেকনাফ-১৪টি, চকরিয়ায়- ৭টি, রামু- ২২টি, পেকুয়া-১টি বিহারে চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
এ সময় তিনি বলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ভালো ইমেজ নিয়ে সরকারের কাজে সহযোগিতা করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানান। এ সময় তিনি কক্সবাজার তথা বাংলাদেশকে সকল ধর্মের মানুষের সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ২ কোটি টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও ট্রাস্টের মাধ্যমে প্যাগোডা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার পাশাপাশি, সরকারি খরচে তীর্থ ভ্রমণসহ নেপালের লুম্বিনিতে ১শ কোটি টাকা ব্যায়ে বিহার নির্মাণের ব্যবস্থা করেছেন।

তিনি আরো বলেন বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বৎসর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হচ্ছে। সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বলেন, শান্তি, সম্প্রীতির এদেশ সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো কখনো গুজব ছড়াবেন না। কোন গুজবে বিভ্রান্ত হবেন না।
বক্তব্য রাখেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ববিতা বড়ুয়া, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, বাংলাদেশ বৌদ্ধ সমিতির জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, আরকেকে কক্সবাজার বাবুল বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুবনেতা স্বপন বড়ুয়া, মাষ্টার সুগত বড়ুয়া, মাষ্টার মং, সাংবাদিক পলাশ বড়ুয়া।
সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, উখিয়া-টেকনাফের সমন্বয়ক রুবেল বড়ুয়া।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ৭৮টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ৭৮টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ০৬:৪৭ অপরাহ্ন
Print Image
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে কক্সবাজারের ৭৮টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৩ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম হল রুমে প্রতিটি বিহারের প্রতিনিধিদেরকে আনুষ্ঠানিক ভাবে এসব চেক বিতরণ করা হয়। এবার কক্সবাজারের বিভিন্ন উপজেলার ৭৮ টি বৌদ্ধ বিহারে ৪০ লক্ষ টাকা বিতরণ করা হয় বলে সূত্রে জানা গেছে। তৎমধ্যে কক্সবাজার সদরে ১৫টি, উখিয়ায়-১৭টি, মহেশখালী-২টি, টেকনাফ-১৪টি, চকরিয়ায়- ৭টি, রামু- ২২টি, পেকুয়া-১টি বিহারে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। এ সময় তিনি বলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ভালো ইমেজ নিয়ে সরকারের কাজে সহযোগিতা করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানান। এ সময় তিনি কক্সবাজার তথা বাংলাদেশকে সকল ধর্মের মানুষের সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া বলেন, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ২ কোটি টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও ট্রাস্টের মাধ্যমে প্যাগোডা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা করার পাশাপাশি, সরকারি খরচে তীর্থ ভ্রমণসহ নেপালের লুম্বিনিতে ১শ কোটি টাকা ব্যায়ে বিহার নির্মাণের ব্যবস্থা করেছেন। তিনি আরো বলেন বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বৎসর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হচ্ছে। সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। বিশেষ অতিথির বক্তব্যে, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বলেন, শান্তি, সম্প্রীতির এদেশ সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো কখনো গুজব ছড়াবেন না। কোন গুজবে বিভ্রান্ত হবেন না। বক্তব্য রাখেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ববিতা বড়ুয়া, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগম, বাংলাদেশ বৌদ্ধ সমিতির জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, আরকেকে কক্সবাজার বাবুল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুবনেতা স্বপন বড়ুয়া, মাষ্টার সুগত বড়ুয়া, মাষ্টার মং, সাংবাদিক পলাশ বড়ুয়া। সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, উখিয়া-টেকনাফের সমন্বয়ক রুবেল বড়ুয়া।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×