হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

চলতি বছর কক্সবাজারের বিভিন্নস্থানে পুকুর ও জলাশয়ে ডুবে ৫০ জনের অধিক মানুষ মারা গেছে। আর সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গোসলে নেমে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুতুবদিয়া, উখিয়া ও রামু উপজেলায় মৃত্যুর হার বেশি।

বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিচার্স বাংলাদেশ (সিআইপিআরবি) এই তথ্য জানিয়েছে।

শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ‘পানিতে ডুবা প্রতিরোধ দিবস’ উপলক্ষে সচেতনামূলক র‌্যালি বের করে সিআইপিআরবি’র সি সেইফ প্রজেক্ট।

সি সেইফ প্রজেক্টের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, ‘২০১৪ সাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ৭৯৫ জনকে পানি থেকে জীবিত উদ্ধার করেছে সি সেইফ লাইফগার্ড। এরমধ্যেই সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী পানিতে ডুবে যায়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তারমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও ১৮ দিন পেরিয়ে গেলেও অরিত্র হাসানের মরদেহ পাওয়া যায়নি।
বিশ্বে প্রতিবছর ২ লাখ ৩৫ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। তারমধ্যে বাংলাদেশে ১৯ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। গড় হিসাব করলে প্রতিদিন ৫০ জন মানুষের মৃত্যু হয়।

তাদের মধ্যে ৪০ জনই শিশু। এই নিরব মহামারীকে প্রতিরোধ করার জন্য জাতিসংঘ ২০২১ সালে ২৫ জুলাই বিশ্ব দিবস উপলক্ষে স্বীকৃতি দিয়েছে। আমরা চাই দিবসকে উপলক্ষ্য করে সকলেই সচেতন ও সতর্ক হোক। নিজেরা নিরাপদ থাকুক। ’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ৭ মাসে পানিতে ডুবে প্রাণ গেছে ৬০ জনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
চলতি বছর কক্সবাজারের বিভিন্নস্থানে পুকুর ও জলাশয়ে ডুবে ৫০ জনের অধিক মানুষ মারা গেছে। আর সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে গোসলে নেমে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুতুবদিয়া, উখিয়া ও রামু উপজেলায় মৃত্যুর হার বেশি। বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিচার্স বাংলাদেশ (সিআইপিআরবি) এই তথ্য জানিয়েছে। শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ‘পানিতে ডুবা প্রতিরোধ দিবস’ উপলক্ষে সচেতনামূলক র‌্যালি বের করে সিআইপিআরবি’র সি সেইফ প্রজেক্ট। সি সেইফ প্রজেক্টের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, ‘২০১৪ সাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ৬৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ৭৯৫ জনকে পানি থেকে জীবিত উদ্ধার করেছে সি সেইফ লাইফগার্ড। এরমধ্যেই সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। তারমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও ১৮ দিন পেরিয়ে গেলেও অরিত্র হাসানের মরদেহ পাওয়া যায়নি। বিশ্বে প্রতিবছর ২ লাখ ৩৫ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। তারমধ্যে বাংলাদেশে ১৯ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। গড় হিসাব করলে প্রতিদিন ৫০ জন মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে ৪০ জনই শিশু। এই নিরব মহামারীকে প্রতিরোধ করার জন্য জাতিসংঘ ২০২১ সালে ২৫ জুলাই বিশ্ব দিবস উপলক্ষে স্বীকৃতি দিয়েছে। আমরা চাই দিবসকে উপলক্ষ্য করে সকলেই সচেতন ও সতর্ক হোক। নিজেরা নিরাপদ থাকুক। ’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×