হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম মাসে আয় ৫ কোটি টাকার বেশি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

ঢাকা থেকে কক্সবাজারের মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে গত ১ ডিসেম্বর। কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেনটি থেকে ডিসেম্বরে সব মিলিয়ে ৫ কোটি ১১ লাখ ৫৭ হাজার ২৪০ টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলের অপারেশন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

গত ১-৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে সব মিলিয়ে ৩০ হাজার ১৫৫টি টিকিট বিক্রি হয়।

শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণির এসব টিকিট থেকে রেলের আয় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার ৪৫৫ টাকা। একই সময়ে ট্রেনটির কক্সবাজার থেকে ঢাকা রুটে টিকিট বিক্রি হয় ৩০ হাজার ৩৭০টি। আয় হয় ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৭৮৫ টাকা।
এদিকে যাত্রী চাপ বিবেচনা করে এ রুটে দ্বিতীয় আন্তঃনগর ট্রেন হিসেবে আগামী ১০ জানুয়ারি থেকে চলবে ‘পর্যটক এক্সপ্রেস’।

পর্যটক এক্সপ্রেস (৮১৫) কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে ঢাকার কমলাপুর আসবে ভোর সাড়ে ৪টায়। অন্যদিকে ঢাকার কমলাপুর থেকে পর্যটক এক্সপ্রেস (৮১৬) ছেড়ে যাবে ভোর ৬টা ১৫ মিনিটে। কক্সবাজার স্টেশনে পৌঁছবে বেলা ৩টায়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম মাসে আয় ৫ কোটি টাকার বেশি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম মাসে আয় ৫ কোটি টাকার বেশি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
ঢাকা থেকে কক্সবাজারের মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে গত ১ ডিসেম্বর। কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেনটি থেকে ডিসেম্বরে সব মিলিয়ে ৫ কোটি ১১ লাখ ৫৭ হাজার ২৪০ টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলের অপারেশন শাখা থেকে এ তথ্য জানা গেছে। গত ১-৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে সব মিলিয়ে ৩০ হাজার ১৫৫টি টিকিট বিক্রি হয়। শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণির এসব টিকিট থেকে রেলের আয় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার ৪৫৫ টাকা। একই সময়ে ট্রেনটির কক্সবাজার থেকে ঢাকা রুটে টিকিট বিক্রি হয় ৩০ হাজার ৩৭০টি। আয় হয় ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৭৮৫ টাকা। এদিকে যাত্রী চাপ বিবেচনা করে এ রুটে দ্বিতীয় আন্তঃনগর ট্রেন হিসেবে আগামী ১০ জানুয়ারি থেকে চলবে ‘পর্যটক এক্সপ্রেস’। পর্যটক এক্সপ্রেস (৮১৫) কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে ঢাকার কমলাপুর আসবে ভোর সাড়ে ৪টায়। অন্যদিকে ঢাকার কমলাপুর থেকে পর্যটক এক্সপ্রেস (৮১৬) ছেড়ে যাবে ভোর ৬টা ১৫ মিনিটে। কক্সবাজার স্টেশনে পৌঁছবে বেলা ৩টায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×