হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার জেলা বারে সিরাজ সভাপতি ও তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত, সমমনা আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ সভাপতি এবং সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকের ভোট গননা শেষে শনিবার ২৫ ফেব্রুয়ারী রাতে এ ফলাফল ঘোষনা করেন।

জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট কাসেম আলী, সহ সভাপতি পদে অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সহ সাধারণ (হিসাব) পদে অ্যাডভোকেট মোঃ মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে জ্যেষ্ঠ আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এবং নবীন আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট এম.এম. ইমরুল শরীফ নির্বাচিত হয়েছেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে জ্যেষ্ঠ আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক-১, অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী এবং নবীন আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট মীর কায়েস উদ্দিন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

পালংখালীতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মু. শাহজাহান

কক্সবাজার জেলায় পেশাজীবীদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শনিবার ২৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে এবার মোট ৮৫৪ জন ভোটারের মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৭৮৬ টি। তারমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ৭৮২ জনের মধ্যে ৭১৮ জন। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ২ জন নির্বাচন কমিশনার সহ ৭২ জনের মধ্যে ৬৮ জন ভোট দিয়েছেন। ২৫ ফেব্রুয়ারী শনিবার পৃথক এই ২ টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার জেলা বারে সিরাজ সভাপতি ও তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার জেলা বারে সিরাজ সভাপতি ও তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত, সমমনা আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ সভাপতি এবং সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকের ভোট গননা শেষে শনিবার ২৫ ফেব্রুয়ারী রাতে এ ফলাফল ঘোষনা করেন। জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট কাসেম আলী, সহ সভাপতি পদে অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সহ সাধারণ (হিসাব) পদে অ্যাডভোকেট মোঃ মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে জ্যেষ্ঠ আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এবং নবীন আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট এম.এম. ইমরুল শরীফ নির্বাচিত হয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে জ্যেষ্ঠ আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক-১, অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী এবং নবীন আইনজীবীদের সদস্য কোটায় অ্যাডভোকেট মীর কায়েস উদ্দিন নির্বাচিত হয়েছেন। কক্সবাজার জেলায় পেশাজীবীদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শনিবার ২৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে এবার মোট ৮৫৪ জন ভোটারের মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৭৮৬ টি। তারমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ৭৮২ জনের মধ্যে ৭১৮ জন। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ২ জন নির্বাচন কমিশনার সহ ৭২ জনের মধ্যে ৬৮ জন ভোট দিয়েছেন। ২৫ ফেব্রুয়ারী শনিবার পৃথক এই ২ টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×