কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১২৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর হামলার ঘটনায় ১২৩ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়ায় প্রকাশ্যে গোলাগুলি: ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় কিছু লোকজন জড়ো হতে থাকেন। সেখানে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়।
এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে এক পুলিশ সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়।
এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাফর ও বিজিবির এক সদস্য আহত হন। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে সন্ত্রাসবিরোধী আইনে ১২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন