হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৮ দিন ধরে জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে বাপেক্সের বিশেষজ্ঞ দল

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম ও যন্ত্রপ…

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম ও যন্ত্রপাতি নিয়ে সংস্থাটির নয় সদস্যের বিশেষজ্ঞ দল শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

শুক্রবার সকালে বাপেক্সের সরঞ্জামবাহী একাধিক যানবাহন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় পৌঁছায়। সেখানে গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভূগর্ভস্থ গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি বিশ্লেষণে কাজ করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে স্থানীয় বাসিন্দা মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা জ্বলছে আগুন।

ঘটনার পরপরই বাপেক্সের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি সম্পর্কে ধারণা পেতে প্রায় ১৫ দিন ধরে আগুন পর্যবেক্ষণে রাখা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে শুক্রবার প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল।

আরও পড়ুন

রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসার সেকেন্ড-ইন-কমান্ডসহ গ্রেপ্তার-২

দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার জানান, আগুন যেভাবে জ্বলছে, তা আর এভাবে চলতে দেওয়া ঠিক হবে না। পরিকল্পিত ও নিরাপদ উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর সেখানে একটি রিলিফ কূপ খনন এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এর আগে বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানিয়েছিলেন, যথাযথ কারিগরি প্রস্তুতি ছাড়া জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি পর্যবেক্ষণের স্বার্থে আগুন জ্বলতে দেওয়া হয়েছিল।

এদিকে বাপেক্সের গবেষণাগারে সংগৃহীত নমুনা পরীক্ষা করে গ্যাসটিকে থার্মোজেনিক গ্যাস হিসেবে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এ ধরনের গ্যাসের উপস্থিতি ওই এলাকায় বাণিজ্যিক গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। তবে সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা নিশ্চিত হতে আরও কারিগরি অনুসন্ধান ও পরীক্ষা প্রয়োজন। সম্ভাবনা নিশ্চিত হলে ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

এদিকে গ্যাস উদ্‌গিরণ ও আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, ঘটনার পর থেকেই প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণসহ সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনার পরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাপেক্সের বিশেষজ্ঞ দল আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ নির্ণয়, ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ এবং ভবিষ্যতে নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে।

টানা ১৮ দিন ধরে গ্যাসের আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। এখন বাপেক্সের বিশেষজ্ঞ দলের কারিগরি উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসার পাশাপাশি ইনানীর ভূগর্ভে গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ১৮ দিন ধরে জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে বাপেক্সের বিশেষজ্ঞ দল সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোড। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

১৮ দিন ধরে জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে বাপেক্সের বিশেষজ্ঞ দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৮ দিন ধরে জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে বাপেক্সের বিশেষজ্ঞ দল

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম ও যন্ত্রপাতি নিয়ে সংস্থাটির নয় সদস্যের বিশেষজ্ঞ দল শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। শুক্রবার সকালে বাপেক্সের সরঞ্জামবাহী একাধিক যানবাহন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় পৌঁছায়। সেখানে গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভূগর্ভস্থ গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি বিশ্লেষণে কাজ করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে স্থানীয় বাসিন্দা মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা জ্বলছে আগুন। ঘটনার পরপরই বাপেক্সের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি সম্পর্কে ধারণা পেতে প্রায় ১৫ দিন ধরে আগুন পর্যবেক্ষণে রাখা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে শুক্রবার প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল। দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার জানান, আগুন যেভাবে জ্বলছে, তা আর এভাবে চলতে দেওয়া ঠিক হবে না। পরিকল্পিত ও নিরাপদ উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর সেখানে একটি রিলিফ কূপ খনন এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর আগে বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানিয়েছিলেন, যথাযথ কারিগরি প্রস্তুতি ছাড়া জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি পর্যবেক্ষণের স্বার্থে আগুন জ্বলতে দেওয়া হয়েছিল। এদিকে বাপেক্সের গবেষণাগারে সংগৃহীত নমুনা পরীক্ষা করে গ্যাসটিকে থার্মোজেনিক গ্যাস হিসেবে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এ ধরনের গ্যাসের উপস্থিতি ওই এলাকায় বাণিজ্যিক গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। তবে সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা নিশ্চিত হতে আরও কারিগরি অনুসন্ধান ও পরীক্ষা প্রয়োজন। সম্ভাবনা নিশ্চিত হলে ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র। এদিকে গ্যাস উদ্‌গিরণ ও আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, ঘটনার পর থেকেই প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণসহ সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনার পরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাপেক্সের বিশেষজ্ঞ দল আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ নির্ণয়, ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ এবং ভবিষ্যতে নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে। টানা ১৮ দিন ধরে গ্যাসের আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। এখন বাপেক্সের বিশেষজ্ঞ দলের কারিগরি উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আসার পাশাপাশি ইনানীর ভূগর্ভে গ্যাসের মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×