কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম মহাসড়কের উভয় পাশ্বে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত গাড়ির দীর্ঘদিন লাইন। বিভিন্ন পেশার লোকজন পায়ে হেঁটে নিজ গন্তব্যে চলে যাচ্ছেন।
স্হানীয়রা বলছেন,হোস্ট টিচারদের আন্দোলন সমর্থন করি। তবে জন দুভোর্গ হয় এমন কর্মসূচি না দেওয়া ভাল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখতে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার সকাল সাতটা থেকে এখন পর্যন্ত আমরণ অনশন চলছে। জানা যায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কোটবাজার ষ্টেশন থেকে হিজলিয়া ষ্টেশন পর্যন্ত গাড়ির লাইন।
অপরদিকে মরিচ্যার ধুরংখালী পর্যন্ত গাড়ীর দীর্ঘ সারি।নারী শিক্ষক অন্তি ঘোষ বলেছেন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে চাকুরী করেছি। চাকুরী চলে যাওয়ার কারনে আন্দোলনে যোগ দিয়েছি।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
মোহাম্মদ ইউসুফ বলেছেন বহিরাগতদের চাকুরী থেকে বাদ দিতে হবে। আগামীকাল মঙ্গলবার কক্সবাজারের আন্দোলনের ডাক দিয়েছেন।
প্রচন্ড গরমের কারনে অনেক শিক্ষক অসুস্হ হয়ে পড়েছে। এখানো আন্দোলন চলমান রয়েছে।
#####




মন্তব্য করুন