কক্সবাজার–টেকনাফ মহাসড়কের উখিয়া সদর স্টেশনের কেন্দ্রীয় মসজিদের সামনে বেপরোয়া ট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়া সদর স্টেশনের কেন্দ্রীয় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে।
উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কামাল উদ্দিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।”
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করেছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান




মন্তব্য করুন