কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা–পুলিশ। গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন চোর-ছিনতাইকারী, ১৬ জন মাদকসেবী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন ধর্তব্য অপরাধে এবং একজন নিয়মিত মামলার আসামি রয়েছেন।
গ্রেপ্তার চোর-ছিনতাইকারী হলেন মনজুর আলম (৩১)। তিনি কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় কক্সবাজার সদর ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
ওয়ারেন্টভুক্ত দুই আসামি হলেন জামাল হোছাইন ও মনজুর আলম। এ ছাড়া ধর্তব্য অপরাধে বদিউল আলম ওরফে সাদেক (৫২) এবং নিয়মিত মামলায় মো. মানিক (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
পুলিশ জানায়, মাদকবিরোধী ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা–পুলিশ। গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন