হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল ৩৫ কেজি ওজনের মৃত কচ্ছপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

কক্সবাজার  সমুদ্রসৈকতে ভেসে এসেছে প্রায় ৩৫ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ। এটির শরীরের সামনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ ও পা অর্ধগলিত অবস্থায় দেখা গেছে।

বুধবার  (২৫জানুয়ারি) সকাল ৯টার দিকে জোয়ারে সৈকতের শৈবাল পয়েন্ট এলাকায় এটি ভাসতে দেখে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিউট সদস্যদের খবর দেয় স্থানীয়রা।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিউটের মহাপরিচালক(অতিরিক্ত সচিব)সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এটি একটি অলিভ রেডলি প্রজাতির মা কচ্ছপ। কক্সবাজার জেলার বিভিন্ন সৈকতে এক যুগ আগেও শীত মৌসুমে শত শত কাছিমের দেখা পাওয়া যেত। প্রতি বছর, একই স্থানে এবং একই সময়ে রিডলি সামুদ্রিক কচ্ছপ দলে দলে সৈকতে এসে বাসা বাঁধতো এবং ডিম পেড়ে আবার সাগরে চলে যেত।

তিনি আরো বলেন, কেম্পস রিডলি ও অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কাছিমের এই অনন্য আচরণ আরিবাদা নামে পরিচিত। স্প্যানিশ ভাষায় যার অর্থ– সমুদ্রপথে আগমন। রিডলির আরিবাদা বিশ্বের বিস্ময়গুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। সমুদ্রের পাড়ে ডিম দিতে এসে জেলেদের জালের আঘাত কিংবা বড় কোনো ফিশিং বোটের ধাক্কায় এটির মৃত্যু হতে পারে। কচ্ছপটি আরও দুই-তিন দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল ৩৫ কেজি ওজনের মৃত কচ্ছপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল ৩৫ কেজি ওজনের মৃত কচ্ছপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার  সমুদ্রসৈকতে ভেসে এসেছে প্রায় ৩৫ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ। এটির শরীরের সামনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ ও পা অর্ধগলিত অবস্থায় দেখা গেছে। বুধবার  (২৫জানুয়ারি) সকাল ৯টার দিকে জোয়ারে সৈকতের শৈবাল পয়েন্ট এলাকায় এটি ভাসতে দেখে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিউট সদস্যদের খবর দেয় স্থানীয়রা। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিউটের মহাপরিচালক(অতিরিক্ত সচিব)সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এটি একটি অলিভ রেডলি প্রজাতির মা কচ্ছপ। কক্সবাজার জেলার বিভিন্ন সৈকতে এক যুগ আগেও শীত মৌসুমে শত শত কাছিমের দেখা পাওয়া যেত। প্রতি বছর, একই স্থানে এবং একই সময়ে রিডলি সামুদ্রিক কচ্ছপ দলে দলে সৈকতে এসে বাসা বাঁধতো এবং ডিম পেড়ে আবার সাগরে চলে যেত। তিনি আরো বলেন, কেম্পস রিডলি ও অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কাছিমের এই অনন্য আচরণ আরিবাদা নামে পরিচিত। স্প্যানিশ ভাষায় যার অর্থ– সমুদ্রপথে আগমন। রিডলির আরিবাদা বিশ্বের বিস্ময়গুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। সমুদ্রের পাড়ে ডিম দিতে এসে জেলেদের জালের আঘাত কিংবা বড় কোনো ফিশিং বোটের ধাক্কায় এটির মৃত্যু হতে পারে। কচ্ছপটি আরও দুই-তিন দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×