হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার সীমান্তে চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

মিয়ানমারে রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্যের সংকটের আশঙ্কা দেখা দিচ্ছে। ফলে বাংলাদেশ থেকে মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ শীর্ষক সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।

আলী ইমাম মজুমদার বলেন, ‘খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আগে থেকেই সার ও জ্বালানি তেল চোরাচালানের একটা প্রবণতা এখানে ছিল। তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে, যাতে কোনো অবস্থাতেই চোরাচালান না হয়।’

‘বর্তমানে দেশে খাদ্যশস্যের সরকারি মজুত এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক’ মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের যে সংকট তৈরি হয়েছিল, সেটি কেটে যাবে এবং চালের দামও সহনশীল থাকবে। দেশে এ মুহূর্তে ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুত রয়েছে।’

আরও পড়ুন

দ্বিতীয় দিনেও সেন্টমার্টিনে যাচ্ছে ১ হাজার ৫৫৪ জন পর্যটক

রমজান মাস ঘিরে যাতে ভোগ্যপণ্যের দাম সহনশীল থাকে সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আগামী রমজান মাসে দেশের ৫০ লাখ পরিবার ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে। এ ছাড়া ঈদ উপলক্ষে এক কোটি পরিবারকে এক লাখ মেট্রিক টন চাল দেওয়া হবে উপহার হিসেবে। এসবই হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে।

এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার সীমান্তে চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার সীমান্তে চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
Print Image
মিয়ানমারে রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্যের সংকটের আশঙ্কা দেখা দিচ্ছে। ফলে বাংলাদেশ থেকে মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ শীর্ষক সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা। আলী ইমাম মজুমদার বলেন, ‘খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আগে থেকেই সার ও জ্বালানি তেল চোরাচালানের একটা প্রবণতা এখানে ছিল। তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে, যাতে কোনো অবস্থাতেই চোরাচালান না হয়।’ ‘বর্তমানে দেশে খাদ্যশস্যের সরকারি মজুত এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক’ মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘সামনে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের যে সংকট তৈরি হয়েছিল, সেটি কেটে যাবে এবং চালের দামও সহনশীল থাকবে। দেশে এ মুহূর্তে ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুত রয়েছে।’ রমজান মাস ঘিরে যাতে ভোগ্যপণ্যের দাম সহনশীল থাকে সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আগামী রমজান মাসে দেশের ৫০ লাখ পরিবার ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে। এ ছাড়া ঈদ উপলক্ষে এক কোটি পরিবারকে এক লাখ মেট্রিক টন চাল দেওয়া হবে উপহার হিসেবে। এসবই হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে। এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×