হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কমলার ফান্ডে এক সপ্তাহে ঢুকল ২০ কোটি ডলার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৯ জুলাই – কমলা হ্যারিসের প্রচারে ডোনেশনের বন্যা। তার মধ্যে সিংহভাগই প্রথমবার ডোনেশন দিচ্ছেন। ফান্ডের আকার দেখলে চক্ষু চড়কগাছে ওঠে যাবে অনেকের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একশ দিন বাকি। জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর পর এখনো কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি। তবে তিনিই ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী। এই অবস্থায় তার প্রচারের জন্য এক সপ্তাহে ২০ কোটি ডলার (প্রায় দুই হাজার ২৩৫ কোটি বাংলাদেশি টাকা) ডোনেশন জমা পড়েছে।

হ্যারিসের ডেপুটি প্রচার ম্যানেজার রব প্ল্যাহার্টি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। ৬৬ শতাংশই হলেন নতুন ডোনার। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি। আর একশ দিন বাকি। ইতিমধ্যেই বিল ক্লিন্টন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো নেতারা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন। অগাস্টে তার দল অনলাইন ভোটিং করবে। তারপরই সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে হ্যারিসের নাম জানাবে তারা।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন। প্রশ্ন হলো, হোয়াইট হাউসের জন্য এই লড়াইয়ে হ্যারিস শেষপর্যন্ত ট্রাম্পকে এইভাবে টক্কর দিতে পারবেনতো।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কমলার ফান্ডে এক সপ্তাহে ঢুকল ২০ কোটি ডলার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কমলার ফান্ডে এক সপ্তাহে ঢুকল ২০ কোটি ডলার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৯ জুলাই – কমলা হ্যারিসের প্রচারে ডোনেশনের বন্যা। তার মধ্যে সিংহভাগই প্রথমবার ডোনেশন দিচ্ছেন। ফান্ডের আকার দেখলে চক্ষু চড়কগাছে ওঠে যাবে অনেকের।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একশ দিন বাকি। জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর পর এখনো কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি। তবে তিনিই ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী। এই অবস্থায় তার প্রচারের জন্য এক সপ্তাহে ২০ কোটি ডলার (প্রায় দুই হাজার ২৩৫ কোটি বাংলাদেশি টাকা) ডোনেশন জমা পড়েছে।হ্যারিসের ডেপুটি প্রচার ম্যানেজার রব প্ল্যাহার্টি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। ৬৬ শতাংশই হলেন নতুন ডোনার। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি। আর একশ দিন বাকি। ইতিমধ্যেই বিল ক্লিন্টন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো নেতারা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন। অগাস্টে তার দল অনলাইন ভোটিং করবে। তারপরই সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে হ্যারিসের নাম জানাবে তারা।সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন। প্রশ্ন হলো, হোয়াইট হাউসের জন্য এই লড়াইয়ে হ্যারিস শেষপর্যন্ত ট্রাম্পকে এইভাবে টক্কর দিতে পারবেনতো।সূত্র: জাগো নিউজআইএ/ ২৯ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×