হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলকাতায় কোরবানির পশুহাটে গরুর সংকট, আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে খাসি ও দুম্বা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন


কলকাতা, ২৪ মে – আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কলকাতার পশুহাটগুলোতে এবার এক ভিন্ন চিত্র ফুটে উঠেছে। গরু ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে কঠোর আইন কার্যকরের নির্দেশের ফলে পশ্চিমবঙ্গজুড়ে পশুর হাটগুলোতে বড় পশুর সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এই পরিস্থিতিতে কোরবানির বাজারে ক্রেতাদের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে খাসি ও দুম্বা। তবে চাহিদা বাড়ার সাথে সাথে এসব পশুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। গত বছর কলকাতার পার্ক সার্কাস এলাকার ১ নম্বর রাইফেল রেঞ্জ রোডের আল্লাহ ভরসা পশুহাটে গরুর ব্যাপক বেচাকেনা দেখা গেলেও এবার চিত্রটি সম্পূর্ণ বিপরীত।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

শনিবার দুপুরে সেখানে পশুর বদলে পোশাক বিক্রি হতে দেখা গেছে। এমনকি কোরবানির সরঞ্জাম বিক্রির দোকানগুলোতেও ক্রেতাদের আনাগোনা ছিল না বললেই চলে। গরু ও মহিষের সংকটে এখন সবচেয়ে বেশি কদর বাড়ছে খাসি ও দুম্বার। বিক্রেতারা এই সুযোগে দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন।

এতে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন। কলকাতার জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের পাশের হাটে দেখা গেছে, স্থানীয় এলাকা ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে খাসি ও দুম্বা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। বাজারে আসা আসলাম নামের এক খামারি তার উন্নত জাতের এক জোড়া খাসির দাম হাঁকিয়েছেন ১ লাখ ২০ হাজার রুপি।

তিনি জানান, গরু না থাকায় ক্রেতাদের সব চাপ এখন খাসির ওপর পড়েছে, যার ফলে দাম বৃদ্ধি পেয়েছে। হাদি নামের এক ক্রেতা জানান, গত বছর যে খাসি ২৫ হাজার রুপিতে পাওয়া যেত, এবার তার দাম চাওয়া হচ্ছে ৩৫ হাজার রুপি। দরদাম করেও বিক্রেতাদের মন গলানো যাচ্ছে না।

এস এম/ ২৪ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলকাতায় কোরবানির পশুহাটে গরুর সংকট, আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে খাসি ও দুম্বা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলকাতায় কোরবানির পশুহাটে গরুর সংকট, আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে খাসি ও দুম্বা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৪ মে – আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কলকাতার পশুহাটগুলোতে এবার এক ভিন্ন চিত্র ফুটে উঠেছে। গরু ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে কঠোর আইন কার্যকরের নির্দেশের ফলে পশ্চিমবঙ্গজুড়ে পশুর হাটগুলোতে বড় পশুর সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।এই পরিস্থিতিতে কোরবানির বাজারে ক্রেতাদের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে খাসি ও দুম্বা। তবে চাহিদা বাড়ার সাথে সাথে এসব পশুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। গত বছর কলকাতার পার্ক সার্কাস এলাকার ১ নম্বর রাইফেল রেঞ্জ রোডের আল্লাহ ভরসা পশুহাটে গরুর ব্যাপক বেচাকেনা দেখা গেলেও এবার চিত্রটি সম্পূর্ণ বিপরীত।শনিবার দুপুরে সেখানে পশুর বদলে পোশাক বিক্রি হতে দেখা গেছে। এমনকি কোরবানির সরঞ্জাম বিক্রির দোকানগুলোতেও ক্রেতাদের আনাগোনা ছিল না বললেই চলে। গরু ও মহিষের সংকটে এখন সবচেয়ে বেশি কদর বাড়ছে খাসি ও দুম্বার। বিক্রেতারা এই সুযোগে দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন।এতে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন। কলকাতার জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের পাশের হাটে দেখা গেছে, স্থানীয় এলাকা ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে খাসি ও দুম্বা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। বাজারে আসা আসলাম নামের এক খামারি তার উন্নত জাতের এক জোড়া খাসির দাম হাঁকিয়েছেন ১ লাখ ২০ হাজার রুপি।তিনি জানান, গরু না থাকায় ক্রেতাদের সব চাপ এখন খাসির ওপর পড়েছে, যার ফলে দাম বৃদ্ধি পেয়েছে। হাদি নামের এক ক্রেতা জানান, গত বছর যে খাসি ২৫ হাজার রুপিতে পাওয়া যেত, এবার তার দাম চাওয়া হচ্ছে ৩৫ হাজার রুপি। দরদাম করেও বিক্রেতাদের মন গলানো যাচ্ছে না।এস এম/ ২৪ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×