হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন


কলকাতা, ৩০ অক্টোবর – কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস। বুধবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের কলকাতার কাছেই সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে এই বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

বাংলাদেশের ওড়াকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস।

কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানান, গতকাল বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা মহাশ্মশানে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ৩০ অক্টোবর – কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস। বুধবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের কলকাতার কাছেই সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে এই বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।বাংলাদেশের ওড়াকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস।কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানান, গতকাল বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা মহাশ্মশানে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×