হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলম্বোতে আজ ভারত-পাকিস্তান মহারণ, পরিসংখ্যানে এগিয়ে টিম ইন্ডিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন


কলম্বো, ১৫ ফেব্রুয়ারি – কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দল অংশগ্রহণ করছে না। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত মাঠে নামছে পাকিস্তান।

আজ রোববার ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টায় শুরু হবে এই মহারণ। পরিসংখ্যানের বিচারে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ বারের দেখায় ১৩টি জয়ে আধিপত্য বজায় রেখেছে ভারত। অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র তিনটি জয়।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও আটবারের লড়াইতে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে, যেখানে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে দুই দলই। পাকিস্তান ইতোমধ্যে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় নিশ্চিত করেছে।

অপরদিকে ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে। আজকের ম্যাচে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

কলম্বোতে আজ ভারত-পাকিস্তান মহারণ, পরিসংখ্যানে এগিয়ে টিম ইন্ডিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলম্বোতে আজ ভারত-পাকিস্তান মহারণ, পরিসংখ্যানে এগিয়ে টিম ইন্ডিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কলম্বো, ১৫ ফেব্রুয়ারি – কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দল অংশগ্রহণ করছে না। বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত মাঠে নামছে পাকিস্তান।আজ রোববার ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টায় শুরু হবে এই মহারণ। পরিসংখ্যানের বিচারে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ বারের দেখায় ১৩টি জয়ে আধিপত্য বজায় রেখেছে ভারত। অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র তিনটি জয়।টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও আটবারের লড়াইতে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে, যেখানে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে রয়েছে দুই দলই। পাকিস্তান ইতোমধ্যে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় নিশ্চিত করেছে।অপরদিকে ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে। আজকের ম্যাচে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব।এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×