হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাদেরের ‘বিবেকের চাপ অনুভব করছি’ বক্তব্যে হাসলেন ফখরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন

ঢাকা, ০৪ আগস্ট – ‘বিদেশি চাপ নয়, বিবেকের চাপ অনুভব করছি’— মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটি বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসলেন।

এসময় তিনি বলেন, ওদের (সরকার) আবার বিবেক আছে! তারা আবার চাপ অনুভব করে! তাদের কথা-কাজে তো কোনো মিল নেই। যখন মানুষ দিশেহারা হয়ে যায়, যখন চতুর্দিকে অন্ধকার দেখতে থাকে, তখন প্রলাপ বকতে থাকে।

তেমনি বর্তমান সরকারও প্রমাদ গুনছে, তাদের কথার মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে এই সমাবেশ করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কি বললো, যুক্তরাজ্য কি বললো বা ভারত কি বললো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের দরকার, আমাদের মানুষ কি বলছে। মানুষ খুব পরিষ্কার করে বলছে— ‘তোমাদের (সরকার) আর সময় নাই, যেতে হবে।’

বিচার বিভাগের উদ্দেশে ফখরুল বলেন, আমি জানি আপনারা সন্তুষ্ট হবেন না। একটা কথা মনে রাখবেন, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমাদের কোরআন শরিফে পরিষ্কার বলা আছে যে, সবচেয়ে বেশি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বিচারকদের। তিনি যদি অন্যায়ভাবে কাউকে শাস্তি দান করেন, সেই বিচারককে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সব ধর্মেই আছে।

তিনি আরও বলেন, ব্রিটিশ আমল থেকে এদেশের মানুষ ন্যায়ের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। পাকিস্তান আমলে আমি ছাত্র ছিলাম, তখন আইয়ুব খানের বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে গান বানিয়েছিলো এদেশের মানুষ…।

সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, আজকে তারেক রহমান, জোবায়দা রহমান, খালেদা জিয়া, আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমানসহ অন্যান্য যাদের আপনারা সাজা দেওয়ার জন্য ঠিক করেছেন, তাদের সাজা দেওয়ার আগে চিন্তা করবেন। এদেশের মানুষ আপনাদেরও হিসাব নেবে, জবাবদিহি করতে হবে একদিন।

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিরের কারাদণ্ড এবং ঈশ্বরদীতে বিএনপির স্থানীয় ৯ জনকে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনাকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করে তিনি। বলেন, এভাবে ৭০ বছর সাজা দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে আপনারা শেষ রক্ষা করতে পারবেন না।

মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বক্তব্য রাখেন।

সূত্র: জাগো নিউজ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাদেরের ‘বিবেকের চাপ অনুভব করছি’ বক্তব্যে হাসলেন ফখরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাদেরের ‘বিবেকের চাপ অনুভব করছি’ বক্তব্যে হাসলেন ফখরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ আগস্ট – ‘বিদেশি চাপ নয়, বিবেকের চাপ অনুভব করছি’— মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটি বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসলেন। এসময় তিনি বলেন, ওদের (সরকার) আবার বিবেক আছে! তারা আবার চাপ অনুভব করে! তাদের কথা-কাজে তো কোনো মিল নেই। যখন মানুষ দিশেহারা হয়ে যায়, যখন চতুর্দিকে অন্ধকার দেখতে থাকে, তখন প্রলাপ বকতে থাকে। তেমনি বর্তমান সরকারও প্রমাদ গুনছে, তাদের কথার মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে এই সমাবেশ করা হয়। বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কি বললো, যুক্তরাজ্য কি বললো বা ভারত কি বললো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমাদের দরকার, আমাদের মানুষ কি বলছে। মানুষ খুব পরিষ্কার করে বলছে— ‘তোমাদের (সরকার) আর সময় নাই, যেতে হবে।’ বিচার বিভাগের উদ্দেশে ফখরুল বলেন, আমি জানি আপনারা সন্তুষ্ট হবেন না। একটা কথা মনে রাখবেন, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমাদের কোরআন শরিফে পরিষ্কার বলা আছে যে, সবচেয়ে বেশি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বিচারকদের। তিনি যদি অন্যায়ভাবে কাউকে শাস্তি দান করেন, সেই বিচারককে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সব ধর্মেই আছে। তিনি আরও বলেন, ব্রিটিশ আমল থেকে এদেশের মানুষ ন্যায়ের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। পাকিস্তান আমলে আমি ছাত্র ছিলাম, তখন আইয়ুব খানের বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে গান বানিয়েছিলো এদেশের মানুষ…। সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, আজকে তারেক রহমান, জোবায়দা রহমান, খালেদা জিয়া, আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমানসহ অন্যান্য যাদের আপনারা সাজা দেওয়ার জন্য ঠিক করেছেন, তাদের সাজা দেওয়ার আগে চিন্তা করবেন। এদেশের মানুষ আপনাদেরও হিসাব নেবে, জবাবদিহি করতে হবে একদিন। সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিরের কারাদণ্ড এবং ঈশ্বরদীতে বিএনপির স্থানীয় ৯ জনকে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনাকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করে তিনি। বলেন, এভাবে ৭০ বছর সাজা দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে আপনারা শেষ রক্ষা করতে পারবেন না। মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বক্তব্য রাখেন। সূত্র: জাগো নিউজ

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×