হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শিখদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


অটোয়া, ২৬ সেপ্টেম্বর – কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে কয়েক শত শিখ বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও পদদলিত করে। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) এভাবেই খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এক সপ্তাহ আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে দিল্লির জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। এরপর দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বিষয়টি উল্লেখ করে টরন্টোর শিখ সম্প্রদায়ের সদস্য জো হোথা বলেছেন, আমাদের পাঞ্জাবে বাড়িতে ফিরে যাওয়া নিরাপদ নয়। কানাডায়ও আমরা নিরাপদ নই।

টরন্টোর আরেক শিখ বিক্ষোভকারী হারপার গোসাল বলেন, এখন আমাদের প্রধানমন্ত্রী সংসদে সবকিছু বলেন। তাই কোনও অজুহাত নেই।

অপর এক শিখ নেতা বলেন, ভারতীয়রা সন্ত্রাসী। তারা ভ্যাঙ্কুভারে আমাদের ভাইকে হত্যা করেছে। তাই আমরা ভারতীয় কনস্যুলেটের বাইরে প্রতিবাদ করছি। অন্য প্রতিবাদকারীদের মতো তিনিও খালিস্তানের হলুদ পতাকা বহন করেছিলেন।

আল জাজিরা জানিয়েছে, মোদি সরকারের নিন্দা জানাতে এদিন টরন্টো ছাড়াও অটোয়া এবং ভ্যাঙ্কুভারেও কয়েকশ লোক জড়ো হয়েছিল।

এর মধ্যে অটোয়ায় বিক্ষোভকারী রেশমা সিং বলিনাস বলেন, আমরা জাস্টিন ট্রুডোর কাছে কৃতজ্ঞ। আমরা চাই এই কাপুরুষোচিত কর্মকাণ্ডের গভীরে পৌঁছাতে যেন কোনও প্রচেষ্টা ছাড় না দেওয়া হয়। কানাডার উচিত হবে ভবিষ্যতে নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করতে ভারতের ওপর চাপ প্রয়োগ করা।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শিখদের বিক্ষোভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শিখদের বিক্ষোভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] অটোয়া, ২৬ সেপ্টেম্বর – কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে কয়েক শত শিখ বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও পদদলিত করে। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) এভাবেই খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। এক সপ্তাহ আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে দিল্লির জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। এরপর দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। বিষয়টি উল্লেখ করে টরন্টোর শিখ সম্প্রদায়ের সদস্য জো হোথা বলেছেন, আমাদের পাঞ্জাবে বাড়িতে ফিরে যাওয়া নিরাপদ নয়। কানাডায়ও আমরা নিরাপদ নই। টরন্টোর আরেক শিখ বিক্ষোভকারী হারপার গোসাল বলেন, এখন আমাদের প্রধানমন্ত্রী সংসদে সবকিছু বলেন। তাই কোনও অজুহাত নেই। অপর এক শিখ নেতা বলেন, ভারতীয়রা সন্ত্রাসী। তারা ভ্যাঙ্কুভারে আমাদের ভাইকে হত্যা করেছে। তাই আমরা ভারতীয় কনস্যুলেটের বাইরে প্রতিবাদ করছি। অন্য প্রতিবাদকারীদের মতো তিনিও খালিস্তানের হলুদ পতাকা বহন করেছিলেন। আল জাজিরা জানিয়েছে, মোদি সরকারের নিন্দা জানাতে এদিন টরন্টো ছাড়াও অটোয়া এবং ভ্যাঙ্কুভারেও কয়েকশ লোক জড়ো হয়েছিল। এর মধ্যে অটোয়ায় বিক্ষোভকারী রেশমা সিং বলিনাস বলেন, আমরা জাস্টিন ট্রুডোর কাছে কৃতজ্ঞ। আমরা চাই এই কাপুরুষোচিত কর্মকাণ্ডের গভীরে পৌঁছাতে যেন কোনও প্রচেষ্টা ছাড় না দেওয়া হয়। কানাডার উচিত হবে ভবিষ্যতে নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করতে ভারতের ওপর চাপ প্রয়োগ করা। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×