হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাপ্তাইয়ে সেতুর রেলিং ভেঙে আটকে গেল পিকআপ, যান চলাচল ব্যাহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন


রাঙামাটি, ৫ মার্চ – রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইটবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় স্টিল সেতুর রেলিং ভেঙে গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের ব্যাঙছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কাপ্তাইগামী ইটবাহী পিকআপ ভ্যানটি ব্যাঙছড়ি এলাকার স্টিল সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে রেলিংয়ের কিছু অংশ ভেঙে পিকআপ ভ্যানের সামনের অংশে ঢুকে যায়।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

দুর্ঘটনার ফলে সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে আটকে পড়ে বহু গাড়ি। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম ও তার সহকারী আবু বক্কর জানান, সেতুতে ওঠার সময় হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে।

তবে এতে কেউ হতাহত হয়নি। পরবর্তীতে কাপ্তাই সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যদের সহায়তায় দুপুর ২টার পর পিকআপ ভ্যানটি সেতু থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাপ্তাইয়ে সেতুর রেলিং ভেঙে আটকে গেল পিকআপ, যান চলাচল ব্যাহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাপ্তাইয়ে সেতুর রেলিং ভেঙে আটকে গেল পিকআপ, যান চলাচল ব্যাহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] রাঙামাটি, ৫ মার্চ – রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইটবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় স্টিল সেতুর রেলিং ভেঙে গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের ব্যাঙছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এতে পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কাপ্তাইগামী ইটবাহী পিকআপ ভ্যানটি ব্যাঙছড়ি এলাকার স্টিল সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে রেলিংয়ের কিছু অংশ ভেঙে পিকআপ ভ্যানের সামনের অংশে ঢুকে যায়।দুর্ঘটনার ফলে সড়কটিতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে আটকে পড়ে বহু গাড়ি। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া অন্যান্য যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম ও তার সহকারী আবু বক্কর জানান, সেতুতে ওঠার সময় হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে।তবে এতে কেউ হতাহত হয়নি। পরবর্তীতে কাপ্তাই সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যদের সহায়তায় দুপুর ২টার পর পিকআপ ভ্যানটি সেতু থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×