হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কারণ দর্শানোর নোটিশে এখনো কোনো জবাব দেননি বিসিবি পরিচালক নাজমুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন


ঢাকা, ১৭ জানুয়ারি -এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।

ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। নোটিশের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও তিনি কোনো জবাব দেননি বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

গত বুধবার বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম একাধিক আপত্তিকর মন্তব্য করেন। ওইদিন রাতেই তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। একই সঙ্গে তিনি পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণাও দেয় সংগঠনটি।

এর প্রভাব পড়ে চলমান বিপিএলে। আন্দোলনের কারণে ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। পরিস্থিতির প্রেক্ষিতে সেদিনই বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু গতকাল জানিয়েছিলেন, নাজমুলের নোটিশের জবাব দেওয়ার সময়সীমা শেষ হবে আজ বেলা ১১টায়। তবে সেই সময় পেরিয়ে গেলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

কারণ দর্শানোর নোটিশে এখনো কোনো জবাব দেননি বিসিবি পরিচালক নাজমুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কারণ দর্শানোর নোটিশে এখনো কোনো জবাব দেননি বিসিবি পরিচালক নাজমুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ জানুয়ারি -এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। নোটিশের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও তিনি কোনো জবাব দেননি বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।গত বুধবার বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম একাধিক আপত্তিকর মন্তব্য করেন। ওইদিন রাতেই তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। একই সঙ্গে তিনি পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণাও দেয় সংগঠনটি।এর প্রভাব পড়ে চলমান বিপিএলে। আন্দোলনের কারণে ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। পরিস্থিতির প্রেক্ষিতে সেদিনই বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু গতকাল জানিয়েছিলেন, নাজমুলের নোটিশের জবাব দেওয়ার সময়সীমা শেষ হবে আজ বেলা ১১টায়। তবে সেই সময় পেরিয়ে গেলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি।এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×