হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরা, প্রথমবার একই ফ্রেমে দুজন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরামুম্বাই,৩০ সেপ্টেম্বর- একসময় বলিউডে বেশ আলোচিত ছিল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক শেষ হওয়ার পর দুজনের পথও আলাদা হয়ে য…


কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরা

মুম্বাই,৩০ সেপ্টেম্বর- একসময় বলিউডে বেশ আলোচিত ছিল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক শেষ হওয়ার পর দুজনের পথও আলাদা হয়ে যায়। তবে তাদের বিচ্ছেদের সঠিক কারণ কখনোই স্পষ্টভাবে জানা যায়নি। বিচ্ছেদের পর বন্ধুত্ব বা সৌজন্যের সম্পর্কও আর বজায় রাখেননি তারা। কোনো অনুষ্ঠানে দেখা হয়ে গেলেও একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করতে দেখা গেছে দুজনকে।

তবে সম্পর্কের টানাপোড়েন থাকলেও পেশাগত ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়তে দেননি কারিনা ও শাহিদ। ‘জব উই মেট’ সিনেমার শুটিং চলার সময়ই তাদের সম্পর্কে চিড় ধরেছিল বলে জানা যায়। কিন্তু সেটি তাদের অভিনয়ে প্রকাশ পায়নি। ব্যক্তিগত সমস্যাকে কাজের জায়গা থেকে দূরে রেখেছিলেন দুজন। এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক ইমতিয়াজ আলিও তাদের পেশাদার আচরণের প্রশংসা করেছিলেন।

পরবর্তী সময়ে সাইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান কারিনা। ২০১২ সালে সাইফকে বিয়ে করেন তিনি। অন্যদিকে ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর। এবার সেই মীরাই হাজির হচ্ছেন কারিনা কাপুরের জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানের অতিথি হিসেবে।

আরও পড়ুন

মুক্তির প্রথম দিনেই ৬৬ কোটি ৭৫ লাখ রুপি আয় ‘দৃশ্যম ৩’-এর

ইতোমধ্যে অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মীরা রাজপুত। কারিনাও একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে প্রথমবারের মতো একই ফ্রেমে দেখা গেছে শাহিদ কাপুরের সাবেক প্রেমিকা কারিনা ও বর্তমান স্ত্রী মীরাকে।

অনুষ্ঠানে কারিনা ও মীরার মধ্যে কী ধরনের কথোপকথন হয়েছে, তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের সময় মীরা লিখেছেন, নারীরা নিজেদের মতো করে বাঁচতে চান। তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কারিনাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। একই সঙ্গে কারিনা যে নিজের মতো করে একজন মানুষ ও নারী হিসেবে থাকেন, তারও প্রশংসা করেছেন মীরা।

মীরার ওই পোস্টে কারিনা মন্তব্য করেছেন, ‘তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।’ এদিকে কারিনা ও মীরাকে একসঙ্গে দেখার পর ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চলছে।

কারিনার এই আড্ডার অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার, বন্ধুত্ব এবং তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা হয়ে থাকে। ফলে মীরা রাজপুতের উপস্থিতি ঘিরে দর্শকদের কৌতূহলও বেড়েছে। শাহিদের সঙ্গে দাম্পত্য জীবন, সন্তানদের বেড়ে ওঠা কিংবা নিজের জীবনযাপন নিয়ে মীরা কোনো অজানা তথ্য প্রকাশ করেন কি না, এখন সেদিকেই নজর দর্শকদের।

এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬

 


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরা, প্রথমবার একই ফ্রেমে দুজন সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরামুম্বাই,৩০ সেপ্টেম্বর- একসময় বলিউডে বেশ আলোচিত ছিল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের প্রে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরা, প্রথমবার একই ফ্রেমে দুজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরা, প্রথমবার একই ফ্রেমে দুজন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] কারিনার আড্ডার অনুষ্ঠানে শাহিদের স্ত্রী মীরামুম্বাই,৩০ সেপ্টেম্বর- একসময় বলিউডে বেশ আলোচিত ছিল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক শেষ হওয়ার পর দুজনের পথও আলাদা হয়ে যায়। তবে তাদের বিচ্ছেদের সঠিক কারণ কখনোই স্পষ্টভাবে জানা যায়নি। বিচ্ছেদের পর বন্ধুত্ব বা সৌজন্যের সম্পর্কও আর বজায় রাখেননি তারা। কোনো অনুষ্ঠানে দেখা হয়ে গেলেও একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করতে দেখা গেছে দুজনকে।তবে সম্পর্কের টানাপোড়েন থাকলেও পেশাগত ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়তে দেননি কারিনা ও শাহিদ। ‘জব উই মেট’ সিনেমার শুটিং চলার সময়ই তাদের সম্পর্কে চিড় ধরেছিল বলে জানা যায়। কিন্তু সেটি তাদের অভিনয়ে প্রকাশ পায়নি। ব্যক্তিগত সমস্যাকে কাজের জায়গা থেকে দূরে রেখেছিলেন দুজন। এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক ইমতিয়াজ আলিও তাদের পেশাদার আচরণের প্রশংসা করেছিলেন।পরবর্তী সময়ে সাইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান কারিনা। ২০১২ সালে সাইফকে বিয়ে করেন তিনি। অন্যদিকে ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর। এবার সেই মীরাই হাজির হচ্ছেন কারিনা কাপুরের জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানের অতিথি হিসেবে।ইতোমধ্যে অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মীরা রাজপুত। কারিনাও একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে প্রথমবারের মতো একই ফ্রেমে দেখা গেছে শাহিদ কাপুরের সাবেক প্রেমিকা কারিনা ও বর্তমান স্ত্রী মীরাকে।অনুষ্ঠানে কারিনা ও মীরার মধ্যে কী ধরনের কথোপকথন হয়েছে, তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের সময় মীরা লিখেছেন, নারীরা নিজেদের মতো করে বাঁচতে চান। তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কারিনাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। একই সঙ্গে কারিনা যে নিজের মতো করে একজন মানুষ ও নারী হিসেবে থাকেন, তারও প্রশংসা করেছেন মীরা।মীরার ওই পোস্টে কারিনা মন্তব্য করেছেন, ‘তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।’ এদিকে কারিনা ও মীরাকে একসঙ্গে দেখার পর ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চলছে।কারিনার এই আড্ডার অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার, বন্ধুত্ব এবং তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা হয়ে থাকে। ফলে মীরা রাজপুতের উপস্থিতি ঘিরে দর্শকদের কৌতূহলও বেড়েছে। শাহিদের সঙ্গে দাম্পত্য জীবন, সন্তানদের বেড়ে ওঠা কিংবা নিজের জীবনযাপন নিয়ে মীরা কোনো অজানা তথ্য প্রকাশ করেন কি না, এখন সেদিকেই নজর দর্শকদের।এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×