হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর

‎নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

‎নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

‎কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎রবিবার (১৮ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

তিনি বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রণীত হওয়ায় এই প্রতিবেদনগুলো বাস্তব পরিস্থিতি তুলে ধরেছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের পরিকল্পনা গ্রহণ এবং বাজেট বরাদ্দে এগুলো কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি দুর্যোগ মোকাবিলায় সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব অসীম কুমার দাস বলেন, “দুর্যোগ ঝুঁকি হ্রাসে নির্ভুল তথ্যভিত্তিক পরিকল্পনা অপরিহার্য। এই প্রতিবেদনগুলো সেই পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।”
‎
‎উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাত ঝুঁকির মুখে পড়েছে। এই প্রতিবেদন কৃষকদের সহনশীল চাষাবাদে অনুপ্রাণিত করবে এবং আগাম প্রস্তুতির দিকনির্দেশনা দেবে।
‎
‎অপরদিকে, আলী আকবর ডেইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ফসলি জমির পাশাপাশি শিক্ষা খাতও ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকি হ্রাস পরিকল্পনায় শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করলে সচেতন ও প্রস্তুত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
‎
‎উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী জয়নাল আবেদীন জানান, এই কর্মসূচি নারীর নেতৃত্বে দুর্যোগ সহনশীলতা তৈরিতে কাজ করছে। ঝুঁকি নিরূপণ প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণ এটিকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করেছে।
‎
‎অনুষ্ঠানে দুই ইউনিয়নের জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক দল এবং উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং দুর্যোগ মোকাবিলায় সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
‎

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর

প্রতিবেদক: ‎নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
Print Image
‎কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ও আলী আকবর ডেইল ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ‎ ‎রবিবার (১৮ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রণীত হওয়ায় এই প্রতিবেদনগুলো বাস্তব পরিস্থিতি তুলে ধরেছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের পরিকল্পনা গ্রহণ এবং বাজেট বরাদ্দে এগুলো কার্যকর ভূমিকা রাখবে।” তিনি দুর্যোগ মোকাবিলায় সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। ‎ ‎বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব অসীম কুমার দাস বলেন, “দুর্যোগ ঝুঁকি হ্রাসে নির্ভুল তথ্যভিত্তিক পরিকল্পনা অপরিহার্য। এই প্রতিবেদনগুলো সেই পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।” ‎ ‎উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাত ঝুঁকির মুখে পড়েছে। এই প্রতিবেদন কৃষকদের সহনশীল চাষাবাদে অনুপ্রাণিত করবে এবং আগাম প্রস্তুতির দিকনির্দেশনা দেবে। ‎ ‎অপরদিকে, আলী আকবর ডেইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ফসলি জমির পাশাপাশি শিক্ষা খাতও ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকি হ্রাস পরিকল্পনায় শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করলে সচেতন ও প্রস্তুত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। ‎ ‎উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী জয়নাল আবেদীন জানান, এই কর্মসূচি নারীর নেতৃত্বে দুর্যোগ সহনশীলতা তৈরিতে কাজ করছে। ঝুঁকি নিরূপণ প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণ এটিকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করেছে। ‎ ‎অনুষ্ঠানে দুই ইউনিয়নের জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক দল এবং উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং দুর্যোগ মোকাবিলায় সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। ‎

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×