কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট ২০২৫) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, প্রথমে উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলি পাড়া এলাকা থেকে সিআর মামলা নং-৩৯৯/২৩ (কুতুবদিয়া), ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি ১৮৬০ এর পলাতক আসামি মো. কালু (পিতা- মো. আলমগীর, সাং- আকবর বলি পাড়া, ৩নং ওয়ার্ড, উত্তর ধুরুং ইউপি) কে গ্রেফতার করা হয়।
পরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের মশরফ আলী বলি পাড়া এলাকা থেকে সিআর মামলা নং-৩৩৯/২৫ (কুতুবদিয়া), ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি ১৮৬০ এর পলাতক আসামি রেজাউল করিম (পিতা- আমির হামজা, সাং- মশরফ আলী বলি পাড়া, দক্ষিণ ধুরুং ইউপি) কে গ্রেফতার করে পুলিশ।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
- টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজন আটক
- কক্সবাজারের চাঞ্চল্যকর জামায়াত নেতা আমজাদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার




মন্তব্য করুন