হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে মহেশখালীর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ‎

নজরুল ইসলাম, কুতুবদিয়া::

নজরুল ইসলাম, কুতুবদিয়া::

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে।মরদেহটি মহেশখালী উপজেলার হোয়ানকের পানির ছড়া কালালিয়া কাটা গ্রামের মো: জামালের ছেলে আবদুল মোনাফের বলে সনাক্ত করেছে তার পরিবার। বিষয়টি নিশ্চিত করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

নিহতের ভাই আলী আজগর জানান, সাগরে বৈরিআবহাওয়ার কবলে পড়ে ৫দিনে আগে নিখোঁজ হন আবদুল মোনাফসহ চারজন জেলে।ভাইয়ের মরদেহটি তারা ময়নাতদন্ত ছাড়া দাফন করতে চান।
‎
জানা যায়,০২ আগস্ট (শনিবার) সকালে স্থানীয়রা সমুদ্রসৈকতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
‎‎
‎কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমা হোসেন বলেন, ‎ “দেহটি প্রায় তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। মহেশখালীর একটি পরিবার মরদেহের পোশাক দেখে সনাক্তের দাবি করছে।বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

‎স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম বলেন, লাশটি প্রথমে স্থানীয় জেলেদেরা দেখতে পায়। পরে তারা আমাদের জানালে আমরা থানা পুলিশকে খবর দিই। এটি দুর্ঘটনা না অন্য কিছু—তা পুলিশি তদন্তে পরিষ্কার হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে মহেশখালীর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ‎

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে মহেশখালীর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ‎

প্রতিবেদক: নজরুল ইসলাম, কুতুবদিয়া:: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
Print Image
কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে।মরদেহটি মহেশখালী উপজেলার হোয়ানকের পানির ছড়া কালালিয়া কাটা গ্রামের মো: জামালের ছেলে আবদুল মোনাফের বলে সনাক্ত করেছে তার পরিবার। বিষয়টি নিশ্চিত করেছে কুতুবদিয়া থানা পুলিশ। নিহতের ভাই আলী আজগর জানান, সাগরে বৈরিআবহাওয়ার কবলে পড়ে ৫দিনে আগে নিখোঁজ হন আবদুল মোনাফসহ চারজন জেলে।ভাইয়ের মরদেহটি তারা ময়নাতদন্ত ছাড়া দাফন করতে চান। ‎ জানা যায়,০২ আগস্ট (শনিবার) সকালে স্থানীয়রা সমুদ্রসৈকতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ‎‎ ‎কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমা হোসেন বলেন, ‎ "দেহটি প্রায় তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। মহেশখালীর একটি পরিবার মরদেহের পোশাক দেখে সনাক্তের দাবি করছে।বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ‎স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম বলেন, লাশটি প্রথমে স্থানীয় জেলেদেরা দেখতে পায়। পরে তারা আমাদের জানালে আমরা থানা পুলিশকে খবর দিই। এটি দুর্ঘটনা না অন্য কিছু—তা পুলিশি তদন্তে পরিষ্কার হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×