হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড.এ এইচ এম হামিদুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

রবিবার (৮ফেব্রুয়ারী) বিকেলে কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে ভোট দেওয়ার আহবান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। তিনি বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং ভোট কারচুপি ও কেন্দ্র দখলের আশঙ্কার কথা উল্লেখ করেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখ্যপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান তাঁর বক্তব্যে বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা করছে, তারা ক্ষমতায় গেলে দেশ লুটপাটের শিকার হবে। তিনি ১২ তারিখ ভোটের মাধ্যমে নতুন জালিম বিএনপিকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট দাঈ ও ইসলামি আলোচক-লেখক-গবেষক মুফতি আলী হাসান ওসামা। তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, শিক্ষা ক্ষেত্রে মানসম্মত উন্নয়নসহ উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। তিনি বলেন, “লবণ আমদানি নয়, রপ্তানি করা হবে—ইনশাআল্লাহ।”

কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখে। তারা বলেন, ১১ দলীয় ঐক্যজোট জনগণের ভোটাধিকার ও একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আমিন ও জামায়াত নেতা তৌহিদুল ইসলাম।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Print Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড.এ এইচ এম হামিদুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। রবিবার (৮ফেব্রুয়ারী) বিকেলে কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদকে ভোট দেওয়ার আহবান জানানো হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। তিনি বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং ভোট কারচুপি ও কেন্দ্র দখলের আশঙ্কার কথা উল্লেখ করেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখ্যপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান তাঁর বক্তব্যে বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা করছে, তারা ক্ষমতায় গেলে দেশ লুটপাটের শিকার হবে। তিনি ১২ তারিখ ভোটের মাধ্যমে নতুন জালিম বিএনপিকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট দাঈ ও ইসলামি আলোচক-লেখক-গবেষক মুফতি আলী হাসান ওসামা। তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, শিক্ষা ক্ষেত্রে মানসম্মত উন্নয়নসহ উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। তিনি বলেন, “লবণ আমদানি নয়, রপ্তানি করা হবে—ইনশাআল্লাহ।” কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখে। তারা বলেন, ১১ দলীয় ঐক্যজোট জনগণের ভোটাধিকার ও একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সমাবেশটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল আমিন ও জামায়াত নেতা তৌহিদুল ইসলাম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×