হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুমিল্লায় সীমান্তের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করল র‍্যাব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন


কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি – কুমিল্লার ভারত সীমান্তবর্তী একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, সীমান্তরেখা থেকে আনুমানিক ৩৫০ মিটার দূরে কটকবাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন বসিয়ে সেচ কার্যক্রম চালাচ্ছে র‍্যাব সদস্যরা। পানি কমিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে বস্তাবন্দী অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলোর সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

অভিযান প্রসঙ্গে মেজর সাদমান জানান, সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় বেশ কয়েকটি পিস্তল, বন্দুক এবং ধারালো অস্ত্র পাওয়া গেছে। ওই পুকুরে আরও অস্ত্র লুকিয়ে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কুমিল্লায় সীমান্তের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করল র‍্যাব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুমিল্লায় সীমান্তের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করল র‍্যাব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি – কুমিল্লার ভারত সীমান্তবর্তী একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, সীমান্তরেখা থেকে আনুমানিক ৩৫০ মিটার দূরে কটকবাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন বসিয়ে সেচ কার্যক্রম চালাচ্ছে র‍্যাব সদস্যরা। পানি কমিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে বস্তাবন্দী অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলোর সন্ধান পাওয়া যায়।অভিযান প্রসঙ্গে মেজর সাদমান জানান, সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় বেশ কয়েকটি পিস্তল, বন্দুক এবং ধারালো অস্ত্র পাওয়া গেছে। ওই পুকুরে আরও অস্ত্র লুকিয়ে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×