হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুয়েতে তেলের পাইপে ছিদ্র, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


দোহা, ২০ মার্চ – পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ার কারণে কুয়েতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং তেল উৎপাদনেও বিঘ্ন ঘটেনি। সোমবার (২০ মার্চ) রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কুয়েত অয়েল কোম্পানি (কেওসি) এসব কথা জানিয়েছে।

কুয়েতি মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে একটি পাইপের খোলা মুখ দিয়ে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ঘটনাস্থলের নাম প্রকাশ করা হয়নি। তাছাড়া, স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

কেওসি জানিয়েছে, তেল লিকেজের উৎস খুঁজতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছে একটি বিশেষ দল।

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির মুখপাত্র কুসাই আল-আমের বলেন, লিকেজের ঘটনাটি খোলা জায়গায় ঘটেছে, কোনো আবাসিক এলাকায় নয়। এ থেকে কোনো বিষাক্ত ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া যায়নি এবং তেল উৎপাদনও বাধাগ্রস্ত হয়নি।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল উৎপাদক ‍কুয়েত। দেশটির সরকারি আয়ের প্রায় ৯০ শতাংশেই আসে এই তেল থেকে।

বর্তমানে প্রতিদিন ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করা কুয়েত তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।

এর আগে ২০১৬ ও ২০২০ সালেও কুয়েত অয়েল কোম্পানির পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুয়েতে তেলের পাইপে ছিদ্র, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুয়েতে তেলের পাইপে ছিদ্র, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] দোহা, ২০ মার্চ – পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ার কারণে কুয়েতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং তেল উৎপাদনেও বিঘ্ন ঘটেনি। সোমবার (২০ মার্চ) রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কুয়েত অয়েল কোম্পানি (কেওসি) এসব কথা জানিয়েছে। কুয়েতি মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে একটি পাইপের খোলা মুখ দিয়ে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ঘটনাস্থলের নাম প্রকাশ করা হয়নি। তাছাড়া, স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কেওসি জানিয়েছে, তেল লিকেজের উৎস খুঁজতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে কাজ শুরু করেছে একটি বিশেষ দল। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির মুখপাত্র কুসাই আল-আমের বলেন, লিকেজের ঘটনাটি খোলা জায়গায় ঘটেছে, কোনো আবাসিক এলাকায় নয়। এ থেকে কোনো বিষাক্ত ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া যায়নি এবং তেল উৎপাদনও বাধাগ্রস্ত হয়নি। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল উৎপাদক ‍কুয়েত। দেশটির সরকারি আয়ের প্রায় ৯০ শতাংশেই আসে এই তেল থেকে। বর্তমানে প্রতিদিন ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করা কুয়েত তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এর আগে ২০১৬ ও ২০২০ সালেও কুয়েত অয়েল কোম্পানির পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল। সূত্র: জাগো নিউজআইএ/ ২০ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×