হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন




কুষ্টিয়া, ১১ এপ্রিল – কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পবিত্র কোরআন নিয়ে কটূক্তি এবং ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামের এক কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় অবস্থিত তার দরবার শরিফে এই ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ওই আস্তানায় ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ

হামলায় নিহতের আরও দুই অনুসারী গুরুতর আহত হয়েছেন। নিহত শামীম রেজা ফিলিপনগর এলাকার সামসুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫২ বছর বয়সী শামীম রেজা নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারী হিসেবে দাবি করতেন। তিনি ইসলামের মৌলিক ইবাদত যেমন নামাজ, রোজা, হজ ও জাকাত অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন। এমনকি অনুসারীদের মক্কায় না গিয়ে স্থানীয় একটি বাঁশবাগানের আস্তানায় সমবেত হওয়ার নির্দেশ দিতেন। দাফনকার্যে ইসলামী নিয়মের বদলে গানবাজনার আয়োজন করতেন বলেও অভিযোগ রয়েছে।

নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী বা ভগবান দাবি করায় দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।

স্থানীয়রা জানান, শামীম ঢাকা থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে তিনি এই আস্তানা গড়ে তোলেন।

২০২১ সালের মে মাসেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৌলতপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই সময় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই কর্মকাণ্ড শুরু করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় অগ্নিসংযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় অগ্নিসংযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুষ্টিয়া, ১১ এপ্রিল – কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পবিত্র কোরআন নিয়ে কটূক্তি এবং ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামের এক কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় অবস্থিত তার দরবার শরিফে এই ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ওই আস্তানায় ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।হামলায় নিহতের আরও দুই অনুসারী গুরুতর আহত হয়েছেন। নিহত শামীম রেজা ফিলিপনগর এলাকার সামসুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ৫২ বছর বয়সী শামীম রেজা নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারী হিসেবে দাবি করতেন। তিনি ইসলামের মৌলিক ইবাদত যেমন নামাজ, রোজা, হজ ও জাকাত অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন। এমনকি অনুসারীদের মক্কায় না গিয়ে স্থানীয় একটি বাঁশবাগানের আস্তানায় সমবেত হওয়ার নির্দেশ দিতেন। দাফনকার্যে ইসলামী নিয়মের বদলে গানবাজনার আয়োজন করতেন বলেও অভিযোগ রয়েছে।নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী বা ভগবান দাবি করায় দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।স্থানীয়রা জানান, শামীম ঢাকা থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে তিনি এই আস্তানা গড়ে তোলেন।২০২১ সালের মে মাসেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৌলতপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই সময় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই কর্মকাণ্ড শুরু করেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এনএন/ ১১ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×