হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুষ্টিয়ার সাবেক মেয়র আনোয়ার আলীর বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ অপরাহ্ন


কুষ্টিয়া, ৯ ফেব্রুয়ারি – কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিন জনের বিরুদ্ধে পাঁচ কোটি একুশ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।

এর আগে সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন কুষ্টিয়া পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ। মামলার এজাহার সূত্রে জানা যায় যে ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলী কোনোপ্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও রেজুলেশন ছাড়াই অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় দরিদ্র তহবিল নামে একটি হিসাব খোলেন যা তিনি একক স্বাক্ষরে পরিচালনা করতেন। এ ছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনোপ্রকার রেকর্ডপত্র ছাড়াই আবেদনকারীদের থেকে ভবনের নকশা অনুমোদনের সময় সরকারি ফির অতিরিক্ত হিসেবে টাকা আদায় করা হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তদন্তে দেখা যায় এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরবর্তীতে বিভিন্ন ভুয়া খরচ দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা তথ্যমতে অভিযুক্তরা এভাবে মোট ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করেছেন। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। উল্লেখ্য যে আনোয়ার আলী দীর্ঘ সময় কুষ্টিয়া পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময়ও তিনি মেয়রের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুষ্টিয়ার সাবেক মেয়র আনোয়ার আলীর বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুষ্টিয়ার সাবেক মেয়র আনোয়ার আলীর বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] কুষ্টিয়া, ৯ ফেব্রুয়ারি – কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীসহ তিন জনের বিরুদ্ধে পাঁচ কোটি একুশ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছে দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।এর আগে সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন কুষ্টিয়া পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন ও সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ। মামলার এজাহার সূত্রে জানা যায় যে ২০০৪ সালের ২৬ জুলাই কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলী কোনোপ্রকার রেকর্ডপত্র সংযুক্তি ও রেজুলেশন ছাড়াই অগ্রণী ব্যাংকের থানাপাড়া শাখায় দরিদ্র তহবিল নামে একটি হিসাব খোলেন যা তিনি একক স্বাক্ষরে পরিচালনা করতেন। এ ছাড়া ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনোপ্রকার রেকর্ডপত্র ছাড়াই আবেদনকারীদের থেকে ভবনের নকশা অনুমোদনের সময় সরকারি ফির অতিরিক্ত হিসেবে টাকা আদায় করা হয়।পাশাপাশি বিভিন্ন লাইসেন্সের ফি অবৈধভাবে রশিদের মাধ্যমে আদায় করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তদন্তে দেখা যায় এসব টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করা হলেও পরবর্তীতে বিভিন্ন ভুয়া খরচ দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা তথ্যমতে অভিযুক্তরা এভাবে মোট ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ করেছেন। এই অবৈধ প্রক্রিয়ায় সাবেক মেয়র আনোয়ার আলী ছাড়াও পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কামাল উদ্দিন এবং সাবেক হিসাবরক্ষক আবুল কালাম আজাদ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। উল্লেখ্য যে আনোয়ার আলী দীর্ঘ সময় কুষ্টিয়া পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময়ও তিনি মেয়রের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তাকে সেই পদ থেকে অপসারণ করা হয়।এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×