হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোনো দেশের আচরণ মর্যাদাহানিকর হলে জবাব দেওয়ার অধিকার রাখে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৭:০২ অপরাহ্ন


ঢাকা, ০৮ জানুয়ারি – অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো দেশের আচরণ যদি বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর হিসেবে বিবেচিত হয়, তাহলে তার জবাব দেওয়ার অধিকার দেশের রয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি সবার সঙ্গে বন্ধুত্ব।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী বা দল যদি নির্দিষ্ট প্রমাণসহ দেখাতে পারে যে কোনো রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব বা দ্বৈত মানদণ্ড অনুসরণ করেছেন, তাহলে নির্বাচন কমিশন বিষয়টি দেখবে। সরকারের হাতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ এলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বাংলাদেশ ওই ভেন্যুতে খেলবে না।

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়ই বজায় থাকবে। বৃহত্তম প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সুযোগ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কোনো দেশের আচরণ মর্যাদাহানিকর হলে জবাব দেওয়ার অধিকার রাখে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোনো দেশের আচরণ মর্যাদাহানিকর হলে জবাব দেওয়ার অধিকার রাখে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ জানুয়ারি – অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো দেশের আচরণ যদি বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর হিসেবে বিবেচিত হয়, তাহলে তার জবাব দেওয়ার অধিকার দেশের রয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি সবার সঙ্গে বন্ধুত্ব।একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী বা দল যদি নির্দিষ্ট প্রমাণসহ দেখাতে পারে যে কোনো রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব বা দ্বৈত মানদণ্ড অনুসরণ করেছেন, তাহলে নির্বাচন কমিশন বিষয়টি দেখবে। সরকারের হাতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ এলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বাংলাদেশ ওই ভেন্যুতে খেলবে না।ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়ই বজায় থাকবে। বৃহত্তম প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সুযোগ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই।এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×