হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোন চাপের কাছে নতিস্বীকার না করে সুষ্ঠু নির্বাচন করবে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন


ময়মনসিংহ, ২৩ ডিসেম্বর – শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি মহল সহিংসতা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। কোনো চাপের কাছে নতিস্বীকার না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু

শিক্ষা উপদেষ্টা বলেন, ‌‘কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।’

শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, ‘দিপু হত্যায় যারা দায়ী তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।’

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন দিপু চন্দ্র দাস পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার ভেতরে ছিলেন। কারখানার সামনে মানুষ জড়ো হতে থাকলে দিপু চন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়।

নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় কর্মরত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কোন চাপের কাছে নতিস্বীকার না করে সুষ্ঠু নির্বাচন করবে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোন চাপের কাছে নতিস্বীকার না করে সুষ্ঠু নির্বাচন করবে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ২৩ ডিসেম্বর – শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি মহল সহিংসতা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। কোনো চাপের কাছে নতিস্বীকার না করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে সরকার।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শিক্ষা উপদেষ্টা বলেন, ‌‘কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।’শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, ‘দিপু হত্যায় যারা দায়ী তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।’বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন দিপু চন্দ্র দাস পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার ভেতরে ছিলেন। কারখানার সামনে মানুষ জড়ো হতে থাকলে দিপু চন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়।নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় কর্মরত ছিলেন।সূত্র: জাগো নিউজএনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×