হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘুমধুমের বহিস্কৃত যুবলীগ নেতা কামাল মেম্বার ইয়াবাসহ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ এপ্রিল ২০২২, ০৭:১১ অপরাহ্ন

শামীম ইকবাল চৌধুরী :

মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরব প্রতিবাদে সোচ্চার ছিলেন কামাল উদ্দিন। বিভিন্ন সভা-সমাবেশ,সেমিনার,র‍্যালি ও মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইতেন।

সেই প্রতিবাদী ও বহিস্কৃত যুবলীগ নেতা কামাল উদ্দিন মেম্বারকে ৪০ হাজার পিস ইয়াবাসহ র‍্যাব আটক করেছে। কামালকে আটক করাই অনেকেই বিস্মিত। আর কামাল উদ্দিন চায়ের দোকানে খোশগল্পে ধর্মীয় বিশ্বাস দেখিয়ে বলতো সে মাদকের বিরুদ্ধে। সে কোন মাদকের সাথে জড়িত নয়। তাহলে ৪০ হাজার পিস ইয়াবা কোথায় থেকে আসল প্রশ্ন জাগছে অনেকের।

তবে কামাল উদ্দিন মেম্বারের বড় ভাই আবদুর রহিম ভুট্টো ডাকাত ও ছোট ভাই মুফিজের বিরুদ্ধে ইয়াবা,স্বর্ণ ও চোরাচালানের পণ্য লুটপাটের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

এমনকি মাদক মামলাও রয়েছে ভুট্টো ও মুফিজের নামে।দুইভাই কামাল মেম্বারের ছত্রছায়ায় এসব অপকর্ম করে বেড়াতো বলে স্থানীয়দের অনেকেই জানান।

র‍্যাব-১৫’র একটি অভিযানিক দল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বেতবনিয়া এলাকায় অভিযান চালিয়ে কামাল উদ্দিন নামের স্থানীয় এক ইউপি সদস্য কে বাড়ি থেকে আটক করেছে।এসময় তার বাড়ির ভেতর ও বসতভিটি এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব সুত্র দাবী করেন।

৪ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ ঘুমধুম বেতবুনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ধৃত কামাল উদ্দিন(৪৮) ঘুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেতবনিয়া বাজার এলাকার আলতাফ হোছনের ছেলে।

কামাল উদ্দিন ঘুমধুম ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত নেতা ও প্যানেল চেয়ারম্যান। তিনি ও ৪ নং ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত ইউপি সদস্য।

তাকে সকাল সাড়ে ১১ টার সময় ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

ঘুমধুমের বহিস্কৃত যুবলীগ নেতা কামাল মেম্বার ইয়াবাসহ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘুমধুমের বহিস্কৃত যুবলীগ নেতা কামাল মেম্বার ইয়াবাসহ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ এপ্রিল ২০২২, ০৭:১১ অপরাহ্ন
Print Image
শামীম ইকবাল চৌধুরী : মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরব প্রতিবাদে সোচ্চার ছিলেন কামাল উদ্দিন। বিভিন্ন সভা-সমাবেশ,সেমিনার,র‍্যালি ও মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইতেন। সেই প্রতিবাদী ও বহিস্কৃত যুবলীগ নেতা কামাল উদ্দিন মেম্বারকে ৪০ হাজার পিস ইয়াবাসহ র‍্যাব আটক করেছে। কামালকে আটক করাই অনেকেই বিস্মিত। আর কামাল উদ্দিন চায়ের দোকানে খোশগল্পে ধর্মীয় বিশ্বাস দেখিয়ে বলতো সে মাদকের বিরুদ্ধে। সে কোন মাদকের সাথে জড়িত নয়। তাহলে ৪০ হাজার পিস ইয়াবা কোথায় থেকে আসল প্রশ্ন জাগছে অনেকের। তবে কামাল উদ্দিন মেম্বারের বড় ভাই আবদুর রহিম ভুট্টো ডাকাত ও ছোট ভাই মুফিজের বিরুদ্ধে ইয়াবা,স্বর্ণ ও চোরাচালানের পণ্য লুটপাটের অভিযোগ রয়েছে। এমনকি মাদক মামলাও রয়েছে ভুট্টো ও মুফিজের নামে।দুইভাই কামাল মেম্বারের ছত্রছায়ায় এসব অপকর্ম করে বেড়াতো বলে স্থানীয়দের অনেকেই জানান। র‍্যাব-১৫’র একটি অভিযানিক দল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বেতবনিয়া এলাকায় অভিযান চালিয়ে কামাল উদ্দিন নামের স্থানীয় এক ইউপি সদস্য কে বাড়ি থেকে আটক করেছে।এসময় তার বাড়ির ভেতর ও বসতভিটি এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাব সুত্র দাবী করেন। ৪ মার্চ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ ঘুমধুম বেতবুনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ধৃত কামাল উদ্দিন(৪৮) ঘুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেতবনিয়া বাজার এলাকার আলতাফ হোছনের ছেলে। কামাল উদ্দিন ঘুমধুম ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত নেতা ও প্যানেল চেয়ারম্যান। তিনি ও ৪ নং ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত ইউপি সদস্য। তাকে সকাল সাড়ে ১১ টার সময় ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×