হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্যান্সার ধরা পড়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১০ জানুয়ারি – কয়েক দিন ধরে হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তার অসুস্থতা নিয়ে শুরু হয়েছে ধূম্রজাল। এমনকি প্রতিরক্ষামন্ত্রীর অসুস্থতা নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানেন না। জানা গেছে, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের শুরুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। গত ২২ ডিসেম্বর তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর জটিলতা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে চলতি বছরের প্রথম দিন ১ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। পরের দিন অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

গত সোমবার (১ নভেম্বর) ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে ভর্তি হন লয়েড অস্টিন। মূলত অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে যান তিনি। ধারণা করা হচ্ছে তিনি এখানো হাসপাতালে ভর্তি।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, অন্তত বৃহস্পতিবার সকাল পর্যন্ত হোয়াইট হাউসকে এ বিষয়ে জানানো হয়নি। যোগাযোগ ঘাটতির বিষয়টি নিজেও স্বীকার করেছেন ৭০ বছর বয়সী অস্টিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি স্বীকার করছি, দেশের জনগণকে যথাযথভাবে অবহিত করতে আমি আরও ভালোভাবে কাজটি করতে পারতাম। তবে আমি ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চেইন অব কমান্ডের দিক থেকে প্রেসিডেন্টের পরই প্রতিরক্ষামন্ত্রীর অবস্থান। ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধের মধ্যে অসুস্থতার কারণে অস্টিন কতটা দায়িত্ব পালন করতে পেরেছেন, তা স্পষ্ট নয়।

প্রতিরক্ষামন্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে লুকোচুরি ভালোভাবে নেননি বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারা। এ বিষয়ে তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।

অস্টিনের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি (অস্টিন) এক সপ্তাহ ধরে নিখোঁজ। তার বস জো বাইডেনসহ কেউ জানেন না তিনি কোথায় ছিলেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১০ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্যান্সার ধরা পড়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্যান্সার ধরা পড়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১০ জানুয়ারি – কয়েক দিন ধরে হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তার অসুস্থতা নিয়ে শুরু হয়েছে ধূম্রজাল। এমনকি প্রতিরক্ষামন্ত্রীর অসুস্থতা নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানেন না। জানা গেছে, তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের শুরুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। গত ২২ ডিসেম্বর তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর জটিলতা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে চলতি বছরের প্রথম দিন ১ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। পরের দিন অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। গত সোমবার (১ নভেম্বর) ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে ভর্তি হন লয়েড অস্টিন। মূলত অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে যান তিনি। ধারণা করা হচ্ছে তিনি এখানো হাসপাতালে ভর্তি। বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, অন্তত বৃহস্পতিবার সকাল পর্যন্ত হোয়াইট হাউসকে এ বিষয়ে জানানো হয়নি। যোগাযোগ ঘাটতির বিষয়টি নিজেও স্বীকার করেছেন ৭০ বছর বয়সী অস্টিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি স্বীকার করছি, দেশের জনগণকে যথাযথভাবে অবহিত করতে আমি আরও ভালোভাবে কাজটি করতে পারতাম। তবে আমি ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চেইন অব কমান্ডের দিক থেকে প্রেসিডেন্টের পরই প্রতিরক্ষামন্ত্রীর অবস্থান। ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধের মধ্যে অসুস্থতার কারণে অস্টিন কতটা দায়িত্ব পালন করতে পেরেছেন, তা স্পষ্ট নয়। প্রতিরক্ষামন্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে লুকোচুরি ভালোভাবে নেননি বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারা। এ বিষয়ে তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। অস্টিনের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি (অস্টিন) এক সপ্তাহ ধরে নিখোঁজ। তার বস জো বাইডেনসহ কেউ জানেন না তিনি কোথায় ছিলেন। সূত্র: কালবেলাআইএ/ ১০ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×