হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ৩, মোট প্রাণহানি ১৩৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন


ক্যারিবিয়ান সাগর, ১৪ ফেব্রুয়ারি – ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে ওই অঞ্চলে বিভিন্ন জাহাজ ও নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনী নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ১৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারকিকারী মার্কিন দক্ষিণ কমান্ড বা সাউথকম জানিয়েছে, শুক্রবার মার্কিন বাহিনী একটি প্রাণঘাতী হামলা পরিচালনা করে। এতে তিনজনের মৃত্যু হয়। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা মূলত মাদক পাচারে সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ থাকলেও, আদালতের বিচার ছাড়া এভাবে হামলা চালিয়ে হত্যা করা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র সম্প্রতি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় সাগরে অন্তত ৪০টি জাহাজের বিরুদ্ধে প্রায় ৩৮টি হামলা চালিয়েছে।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ৩, মোট প্রাণহানি ১৩৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক হামলায় নিহত ৩, মোট প্রাণহানি ১৩৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ক্যারিবিয়ান সাগর, ১৪ ফেব্রুয়ারি – ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে ওই অঞ্চলে বিভিন্ন জাহাজ ও নৌকা লক্ষ্য করে মার্কিন বাহিনী নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ১৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারকিকারী মার্কিন দক্ষিণ কমান্ড বা সাউথকম জানিয়েছে, শুক্রবার মার্কিন বাহিনী একটি প্রাণঘাতী হামলা পরিচালনা করে। এতে তিনজনের মৃত্যু হয়। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা মূলত মাদক পাচারে সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে।তবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ থাকলেও, আদালতের বিচার ছাড়া এভাবে হামলা চালিয়ে হত্যা করা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র সম্প্রতি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় সাগরে অন্তত ৪০টি জাহাজের বিরুদ্ধে প্রায় ৩৮টি হামলা চালিয়েছে।এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ আরও পড়ুন :: [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×