হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্লাসে উপস্থিতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কঠোর নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন


ঢাকা, ০৪ অক্টোবর – জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় নম্বর পেতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স—এই দুই মানদণ্ডে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। উপস্থিতি বা ইনকোর্সের নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।

আজ (শনিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এতে বলা হয়েছে, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে দুই ধাপে—প্রথম ধাপ ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ ১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতিতে ৫ শতাংশ নম্বরের মধ্যে মূল্যায়ন করতে হবে। প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষার জন্য মোট ২০ শতাংশ নম্বর নির্ধারিত থাকবে। সংশ্লিষ্ট কলেজ নিজ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। বিশ্ববিদ্যালয় ঘোষিত সময় অনুযায়ী ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে। একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা পরিবর্তন করা যাবে না বলে এতে সতর্ক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মূল্যায়িত উত্তরপত্র, হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের কপি সিল করে গাজীপুর ক্যাম্পাস বা সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে হাতে হাতে জমা দিতে হবে। এসব কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্লাসে উপস্থিতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কঠোর নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্লাসে উপস্থিতি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কঠোর নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ অক্টোবর – জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় নম্বর পেতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স—এই দুই মানদণ্ডে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। উপস্থিতি বা ইনকোর্সের নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।আজ (শনিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এতে বলা হয়েছে, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে দুই ধাপে—প্রথম ধাপ ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ ১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতিতে ৫ শতাংশ নম্বরের মধ্যে মূল্যায়ন করতে হবে। প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষার জন্য মোট ২০ শতাংশ নম্বর নির্ধারিত থাকবে। সংশ্লিষ্ট কলেজ নিজ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। বিশ্ববিদ্যালয় ঘোষিত সময় অনুযায়ী ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে। একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা পরিবর্তন করা যাবে না বলে এতে সতর্ক করা হয়েছে।নির্দেশনা অনুযায়ী, মূল্যায়িত উত্তরপত্র, হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরপত্রের কপি সিল করে গাজীপুর ক্যাম্পাস বা সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে হাতে হাতে জমা দিতে হবে। এসব কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×