খাগড়াছড়ি, ২৪ অক্টোবর – খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে এক স্কুল শিক্ষিকাকে (২৯) অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। ওই স্কুলশিক্ষিকা নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এ ঘটনা ঘটে।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে স্কুল জীবনের বন্ধু মো. আরিফুল ইসলামের মোটর সাইকেলে ঘুরতে বের হন স্কুল শিক্ষিকা। এক পর্যায়ে লিটন ত্রিপুরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। তারা রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় পৌঁছলে তাদের গতিরোধ করে জোরপূর্বক মো. আরিফুল ইসলামের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন।
এসময় বাঙালি ছেলের সঙ্গে ঘুরতে আসায় তাকে হুমকি দেয় এবং তার কাছে রিভলবার আছে দাবি করে চুপচাপ থাকতে বলে। এক পর্যায়ে তারেংয়ের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন লিটন ত্রিপুরা। পরে বন্ধু মো. আরিফুল ইসলামকে বিষয়টি জানালে সে টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে সেনাবাহিনীকে খবর দিলে ঘটনাস্থল থেকে লিটন ত্রিপুরাকে আটক করে। পরে তাকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করে।




মন্তব্য করুন