হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খারগ দ্বীপে মার্কিন অভিযান ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


তেহরান, ৩০ মার্চ – ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপে সম্ভাব্য মার্কিন স্থল অভিযান বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা আশঙ্কা করছেন এই অভিযানে মার্কিন বাহিনীর ব্যাপক প্রাণহানি হতে পারে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের সিনিয়র বিশ্লেষক ম্যালকম ডেভিস সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান মার্কিনিরা এই দ্বীপে প্রবেশ করলে ইরানিরা সুবিধাজনক অবস্থানে থেকে পাল্টা আক্রমণ চালানোর সুযোগ পাবে।

এর ফলে মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এই সংঘাত নিয়ে মিশ্র বার্তা দিচ্ছেন। একদিকে তিনি শান্তি আলোচনার অগ্রগতির কথা বলছেন অন্যদিকে তেহরানের নব্বই শতাংশ তেল রফতানি নিয়ন্ত্রণকারী এই সুরক্ষিত দ্বীপে সামরিক অভিযানের পরিকল্পনাও যাচাই করে দেখছেন। সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় ইরানও বসে নেই। গত কয়েক সপ্তাহ ধরে তারা দ্বীপে অতিরিক্ত সৈন্য মোতায়েন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করেছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ

এছাড়া তারা বিভিন্ন ফাঁদ তৈরি করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিশ্লেষক ম্যালকম ডেভিস সতর্ক করে বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনী এই স্থল অভিযান শুরু করতে পারে। তার মতে বর্তমান পরিস্থিতিতে শান্তি আলোচনা বা যুদ্ধ বন্ধের খবরগুলো মোটেও বিশ্বাসযোগ্য নয়। তিনি মনে করেন খুব শিগগিরই স্থল সেনারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে কূটনৈতিকভাবে এই সংকট সমাধানের আর কোনো পথ খোলা থাকবে না।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

খারগ দ্বীপে মার্কিন অভিযান ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খারগ দ্বীপে মার্কিন অভিযান ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৩০ মার্চ – ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপে সম্ভাব্য মার্কিন স্থল অভিযান বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা আশঙ্কা করছেন এই অভিযানে মার্কিন বাহিনীর ব্যাপক প্রাণহানি হতে পারে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের সিনিয়র বিশ্লেষক ম্যালকম ডেভিস সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান মার্কিনিরা এই দ্বীপে প্রবেশ করলে ইরানিরা সুবিধাজনক অবস্থানে থেকে পাল্টা আক্রমণ চালানোর সুযোগ পাবে।এর ফলে মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এই সংঘাত নিয়ে মিশ্র বার্তা দিচ্ছেন। একদিকে তিনি শান্তি আলোচনার অগ্রগতির কথা বলছেন অন্যদিকে তেহরানের নব্বই শতাংশ তেল রফতানি নিয়ন্ত্রণকারী এই সুরক্ষিত দ্বীপে সামরিক অভিযানের পরিকল্পনাও যাচাই করে দেখছেন। সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় ইরানও বসে নেই। গত কয়েক সপ্তাহ ধরে তারা দ্বীপে অতিরিক্ত সৈন্য মোতায়েন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করেছে।এছাড়া তারা বিভিন্ন ফাঁদ তৈরি করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিশ্লেষক ম্যালকম ডেভিস সতর্ক করে বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনী এই স্থল অভিযান শুরু করতে পারে। তার মতে বর্তমান পরিস্থিতিতে শান্তি আলোচনা বা যুদ্ধ বন্ধের খবরগুলো মোটেও বিশ্বাসযোগ্য নয়। তিনি মনে করেন খুব শিগগিরই স্থল সেনারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে কূটনৈতিকভাবে এই সংকট সমাধানের আর কোনো পথ খোলা থাকবে না।এস এম/ ৩০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×