খুলনা, ০৬ অক্টোবর – খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে মহানগরীর কাস্টমঘাট এলাকায় ঘটনা ঘটে।
নিহত ইমরান মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল সরদারের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে আসা চারজন পেছন দিক থেকে ইমরানকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম বলেন, রাতে কাস্টমস ঘাট এলাকায় একটি গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।




মন্তব্য করুন