হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন


খুলনা, ৭ মার্চ – খুলনা মহানগরীর লবণচড়া থানাধীন নিজখামার এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে পরিচালিত এই যৌথ অভিযানে আটক ওই নারীর নাম সুরাইয়া পারভীন সুমী। তিনি সাতক্ষীরা জেলা সদরের বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। পুলিশ জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল।

আরও পড়ুন

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস মামলায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার

চেকপোস্টে একটি গাড়িতে থাকা ওই নারীকে সন্দেহ হলে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার হেফাজত থেকে জাপানি ও ব্রিটিশ তৈরি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। কেএমপির লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান জানান এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবর পেয়ে কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান তবে এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে বা কোথায় নেওয়া হচ্ছিল তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। আটক নারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ৭ মার্চ – খুলনা মহানগরীর লবণচড়া থানাধীন নিজখামার এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে পরিচালিত এই যৌথ অভিযানে আটক ওই নারীর নাম সুরাইয়া পারভীন সুমী। তিনি সাতক্ষীরা জেলা সদরের বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। পুলিশ জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল।চেকপোস্টে একটি গাড়িতে থাকা ওই নারীকে সন্দেহ হলে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার হেফাজত থেকে জাপানি ও ব্রিটিশ তৈরি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। কেএমপির লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান জানান এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।খবর পেয়ে কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান তবে এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে বা কোথায় নেওয়া হচ্ছিল তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। আটক নারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×