হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গণতান্ত্রিক সরকার উন্নয়নে কোনো বৈষম্য হতে দেবে না: দীপেন দেওয়ান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন


রাঙ্গামাটি, ১ মার্চ – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্তব্য করেছেন যে, গণতান্ত্রিক সরকার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রকার বৈষম্য সৃষ্টির সুযোগ দেবে না। তিনি জোর দিয়ে বলেন, পার্বত্যাঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে বৈষম্যহীনভাবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তাই সরকারি কর্মকর্তাদের জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় চিহ্নিত করে সরকার প্রধানের কাছে তুলে ধরার নির্দেশ দেন তিনি। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

দীপেন দেওয়ান আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিজু উৎসবে সরকারি ছুটির যে দাবি উঠেছে, সে বিষয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করা হবে। তবে উৎসবের মতো সামাজিক সম্প্রীতিও সবাইকে বজায় রাখতে হবে। ঐক্য, শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকলে উন্নয়নের চিত্র দ্রুত দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, বিগত সময়ে পার্বত্যাঞ্চলে যেসব উন্নয়ন কাজ হয়নি, এবার তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও কৃষি ঋণ মওকুফের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন, যার সুফল প্রতিটি ঘরে পৌঁছে যাবে।

এস এম/ ১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গণতান্ত্রিক সরকার উন্নয়নে কোনো বৈষম্য হতে দেবে না: দীপেন দেওয়ান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গণতান্ত্রিক সরকার উন্নয়নে কোনো বৈষম্য হতে দেবে না: দীপেন দেওয়ান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] রাঙ্গামাটি, ১ মার্চ – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্তব্য করেছেন যে, গণতান্ত্রিক সরকার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রকার বৈষম্য সৃষ্টির সুযোগ দেবে না। তিনি জোর দিয়ে বলেন, পার্বত্যাঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে বৈষম্যহীনভাবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।তাই সরকারি কর্মকর্তাদের জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় চিহ্নিত করে সরকার প্রধানের কাছে তুলে ধরার নির্দেশ দেন তিনি। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা।দীপেন দেওয়ান আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিজু উৎসবে সরকারি ছুটির যে দাবি উঠেছে, সে বিষয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করা হবে। তবে উৎসবের মতো সামাজিক সম্প্রীতিও সবাইকে বজায় রাখতে হবে। ঐক্য, শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকলে উন্নয়নের চিত্র দ্রুত দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, বিগত সময়ে পার্বত্যাঞ্চলে যেসব উন্নয়ন কাজ হয়নি, এবার তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও কৃষি ঋণ মওকুফের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন, যার সুফল প্রতিটি ঘরে পৌঁছে যাবে।এস এম/ ১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×