হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গভীর নলকূপ পেলো উখিয়ার মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়া!

ইমরান আল মাহমুদ

ইমরান আল মাহমুদ

বুধবার, ৩ আগস্ট ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ন

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রুমখাঁপালং এলাকার মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়া। দীর্ঘদিন পানি সেবা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে আসলে উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে গভীর নলকূপ স্থাপনের নির্দেশ দেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় স্থাপন করা হয় গভীর নলকূপ।

মঙ্গলবার(২ আগস্ট) রুমখাঁপালং গ্রামে মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়ার বাড়িতে নলকূপ পরিদর্শনে যান উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস।

এদিকে,গভীর নলকূপ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়া বলেন,”আমি দীর্ঘদিন পানি সমস্যায় ভুগতেছি। বিষয়টি সংসদ সদস্যকে জানালে সাথে সাথে নলকূপ স্থাপনের নির্দেশ দেন। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি গভীর নলকূপ স্থাপন করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী,সংসদ সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতি আজীবন কৃতজ্ঞ।”

উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস বলেন,”যাদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল হে বীর মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়ার বাড়িতে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনায় নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে পেরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উখিয়া টিম গর্বিত।।”
তিনি আরও বলেন,” জনস্বাস্থ্য প্রকৌশল মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামে শহরের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে উখিয়া উপজেলার প্রত্যেকটি সুবিধা বঞ্চিত জনপদে নিরাপদ পানীয় জলের সেবা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গভীর নলকূপ পেলো উখিয়ার মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়া!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গভীর নলকূপ পেলো উখিয়ার মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়া!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ | প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ: কক্সবাজারের উখিয়ার রুমখাঁপালং এলাকার মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়া। দীর্ঘদিন পানি সেবা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে আসলে উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে গভীর নলকূপ স্থাপনের নির্দেশ দেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় স্থাপন করা হয় গভীর নলকূপ। মঙ্গলবার(২ আগস্ট) রুমখাঁপালং গ্রামে মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়ার বাড়িতে নলকূপ পরিদর্শনে যান উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস। এদিকে,গভীর নলকূপ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়া বলেন,"আমি দীর্ঘদিন পানি সমস্যায় ভুগতেছি। বিষয়টি সংসদ সদস্যকে জানালে সাথে সাথে নলকূপ স্থাপনের নির্দেশ দেন। পরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি গভীর নলকূপ স্থাপন করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী,সংসদ সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতি আজীবন কৃতজ্ঞ।" উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস বলেন,"যাদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল হে বীর মুক্তিযোদ্ধা বাদল বড়ুয়ার বাড়িতে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনায় নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে পেরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উখিয়া টিম গর্বিত।।" তিনি আরও বলেন," জনস্বাস্থ্য প্রকৌশল মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামে শহরের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে উখিয়া উপজেলার প্রত্যেকটি সুবিধা বঞ্চিত জনপদে নিরাপদ পানীয় জলের সেবা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×