হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গভীর রাতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন


পটুয়াখালী, ১৭ নভেম্বর – পটুয়াখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বার) দিবাগত রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাতে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখার একটি পুরাতন গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। যার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে ব্যাংকের গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পরে তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। টের পেয়ে ব্যাংকে কর্মরত কয়েকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাপস বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে পানি এনে আগুন নিভাই। এরপর পুলিশকে ফোন করি। এখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমি অভিযোগ দায়ের করতে সদর থানায় এসেছি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গভীর রাতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গভীর রাতে পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] পটুয়াখালী, ১৭ নভেম্বর – পটুয়াখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বার) দিবাগত রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় এ ঘটনা ঘটে।জানা যায়, সোমবার রাতে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখার একটি পুরাতন গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। যার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে ব্যাংকের গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পরে তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। টের পেয়ে ব্যাংকে কর্মরত কয়েকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাপস বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।এ বিষয়ে ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে পানি এনে আগুন নিভাই। এরপর পুলিশকে ফোন করি। এখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমি অভিযোগ দায়ের করতে সদর থানায় এসেছি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×