হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, ২০ জনের বেশি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন


কাবুল, ০১ সেপ্টেম্বর – আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া বিধ্বংসী এই ভূমিকম্পের জেরে পুরো গ্রাম চাপা পড়েছে ধ্বংসস্তূপে। এমন অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তার আবেদন জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

ইউএসজিএস আরও জানিয়েছে, এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে। সংস্থার মডেলিং অনুযায়ী, বিপর্যয়টি “বিস্তৃত” এবং “বড় ধরনের প্রাণহানির আশঙ্কা” রয়েছে।

মার্কিন এই ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি জানিয়েছে, একই সতর্কতা স্তরের পূর্ববর্তী ভূমিকম্পগুলোতে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ের প্রতিক্রিয়া প্রয়োজন হয়েছিল। তবে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

এমন অবস্থায় তালেবান সরকার দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিকম্পের পর উদ্ধারকাজে সহায়তার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়েছে।

কুনার প্রদেশের পুলিশপ্রধান বিবিসিকে জানান, প্রবল বন্যা ও ভূমিকম্প-পরবর্তী ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে গেছে। ফলে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না, এটি শুধুমাত্র আকাশপথে করা যাবে।

তালেবান কর্মকর্তারা বলেন, তাদের হাতে পর্যাপ্ত সম্পদ ও সরঞ্জাম নেই। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টারসহ আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, ২০ জনের বেশি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, ২০ জনের বেশি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ০১ সেপ্টেম্বর – আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।এছাড়া বিধ্বংসী এই ভূমিকম্পের জেরে পুরো গ্রাম চাপা পড়েছে ধ্বংসস্তূপে। এমন অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তার আবেদন জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।ইউএসজিএস আরও জানিয়েছে, এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে। সংস্থার মডেলিং অনুযায়ী, বিপর্যয়টি “বিস্তৃত” এবং “বড় ধরনের প্রাণহানির আশঙ্কা” রয়েছে।মার্কিন এই ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি জানিয়েছে, একই সতর্কতা স্তরের পূর্ববর্তী ভূমিকম্পগুলোতে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ের প্রতিক্রিয়া প্রয়োজন হয়েছিল। তবে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।এমন অবস্থায় তালেবান সরকার দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিকম্পের পর উদ্ধারকাজে সহায়তার জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি জরুরি আহ্বান জানিয়েছে।কুনার প্রদেশের পুলিশপ্রধান বিবিসিকে জানান, প্রবল বন্যা ও ভূমিকম্প-পরবর্তী ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে গেছে। ফলে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না, এটি শুধুমাত্র আকাশপথে করা যাবে।তালেবান কর্মকর্তারা বলেন, তাদের হাতে পর্যাপ্ত সম্পদ ও সরঞ্জাম নেই। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টারসহ আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×