হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ হাজার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ আগস্ট ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৩ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮৯৭ জনে। আহত হয়েছেন আরও অনেকে।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব খান ইউনিসের আবসান আল-কাবিরা এলাকায় একটি বাড়িতে রাতভর ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘উদাসিনতা ও সমর্থনের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে গাজায় তাদের অপরাধ অব্যাহত রাখতে উৎসাহিত করেছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।

ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা।

১০ মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৮৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ১৫২ জন।

হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ হাজার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ হাজার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
[ad_1] জেরুজালেম, ১৩ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮৯৭ জনে। আহত হয়েছেন আরও অনেকে।ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব খান ইউনিসের আবসান আল-কাবিরা এলাকায় একটি বাড়িতে রাতভর ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘উদাসিনতা ও সমর্থনের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে গাজায় তাদের অপরাধ অব্যাহত রাখতে উৎসাহিত করেছে।গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা।১০ মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৮৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ১৫২ জন।হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৩ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×