হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় গণহত্যা ইস্যুতে ভারতের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তা’ লজ্জাজনক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন


নয়াদিল্লি, ১২ আগস্ট – গাজায় ইসরায়েলি গণহত্যা ইস্যুতে ভারত সরকারের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তা’ লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যখন ফিলিস্তিনি জনগণের ওপর ‘বিধ্বংসী হামলা’ চালাচ্ছে, তখন ভারতের কেন্দ্রীয় সরকার চুপ থেকে ও কোনো পদক্ষেপ না নিয়ে সেই অপরাধকে পরোক্ষভাবে মদত দিচ্ছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক্স–এ দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং এরই মধ্যে ৬০ হাজার মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ১৮ হাজার ৪৩০ জন শিশু। শত শত মানুষ, অনেক শিশুসহ, অনাহারে মারা গেছে এবং আরও লক্ষাধিককে অনাহারে রাখার হুমকি দেওয়া হচ্ছে। নীরবতা ও নিষ্ক্রিয়তার মাধ্যমে এই অপরাধকে মদত দেওয়া নিজেই একটি অপরাধ।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

তিনি আরও বলেন, যখন ফিলিস্তিনের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চলছে, তখন ভারত সরকারের নীরব থাকা অত্যন্ত লজ্জাজনক।

প্রিয়াঙ্কা গান্ধী এর আগেও ফিলিস্তিন ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছেন। গত বছরের ডিসেম্বরে তিনি ভারতীয় পার্লামেন্টে ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে যান। ওই ব্যাগে ছিল তরমুজের চিত্রও, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সে সময় বিজেপি তার বিরুদ্ধে ‘তুষ্টিকরণ রাজনীতি’র অভিযোগ তুলে কটাক্ষ করেছিল।

এছাড়া, গত বছরের জুনে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালানোর অভিযোগে তীব্র সমালোচনা করেন এবং একে ‘বর্বরতা’ বলে আখ্যা দেন। একইসঙ্গে তিনি নরেন্দ্র মোদী সরকারেরও সমালোচনা করেন। কারণ ভারত জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল–হামাস সংঘাত নিয়ে ভোটদান থেকে বিরত ছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় গণহত্যা ইস্যুতে ভারতের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তা’ লজ্জাজনক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় গণহত্যা ইস্যুতে ভারতের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তা’ লজ্জাজনক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১২ আগস্ট – গাজায় ইসরায়েলি গণহত্যা ইস্যুতে ভারত সরকারের ‘নীরবতা ও নিষ্ক্রিয়তা’ লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যখন ফিলিস্তিনি জনগণের ওপর ‘বিধ্বংসী হামলা’ চালাচ্ছে, তখন ভারতের কেন্দ্রীয় সরকার চুপ থেকে ও কোনো পদক্ষেপ না নিয়ে সেই অপরাধকে পরোক্ষভাবে মদত দিচ্ছে।মঙ্গলবার (১২ আগস্ট) এক্স–এ দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং এরই মধ্যে ৬০ হাজার মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ১৮ হাজার ৪৩০ জন শিশু। শত শত মানুষ, অনেক শিশুসহ, অনাহারে মারা গেছে এবং আরও লক্ষাধিককে অনাহারে রাখার হুমকি দেওয়া হচ্ছে। নীরবতা ও নিষ্ক্রিয়তার মাধ্যমে এই অপরাধকে মদত দেওয়া নিজেই একটি অপরাধ।তিনি আরও বলেন, যখন ফিলিস্তিনের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চলছে, তখন ভারত সরকারের নীরব থাকা অত্যন্ত লজ্জাজনক।প্রিয়াঙ্কা গান্ধী এর আগেও ফিলিস্তিন ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছেন। গত বছরের ডিসেম্বরে তিনি ভারতীয় পার্লামেন্টে ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ নিয়ে যান। ওই ব্যাগে ছিল তরমুজের চিত্রও, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সে সময় বিজেপি তার বিরুদ্ধে ‘তুষ্টিকরণ রাজনীতি’র অভিযোগ তুলে কটাক্ষ করেছিল।এছাড়া, গত বছরের জুনে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালানোর অভিযোগে তীব্র সমালোচনা করেন এবং একে ‘বর্বরতা’ বলে আখ্যা দেন। একইসঙ্গে তিনি নরেন্দ্র মোদী সরকারেরও সমালোচনা করেন। কারণ ভারত জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল–হামাস সংঘাত নিয়ে ভোটদান থেকে বিরত ছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×