হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজা ইস্যুতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান: ফের যুদ্ধের আশঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ৪ মে – গাজায় যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি এবং স্থায়ী শান্তি ফেরাতে হামাসসহ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দেওয়া একটি ‘যৌথ প্রস্তাব’ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের পক্ষ থেকে একটি স্বাধীন ‘রাষ্ট্র’ প্রতিষ্ঠা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের শর্ত দিয়ে নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হলেও তা মানতে রাজি হয়নি তেল আবিব ও ওয়াশিংটন। এই প্রত্যাখ্যানের ফলে গাজায় আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

একটি জ্যেষ্ঠ ফিলিস্তিনি সূত্র মিডল ইস্ট আই-কে জানায়, কায়রো ও ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে হামাস একটি রোডম্যাপ প্রস্তাব করেছিল। যার মূল পয়েন্টগুলো ছিল: শর্তযুক্ত নিরস্ত্রীকরণ, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী তাদের ভারী অস্ত্র (ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার) এবং টানেল নেটওয়ার্কের মানচিত্র ৯০ দিনের মধ্যে হস্তান্তর করবে। তবে এর বিপরীতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দিতে হবে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এছাড়া টেকনোক্র্যাট সরকার: গাজার শাসনভার একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক বাহিনীর প্রবেশ। সেনা প্রত্যাহার: নির্ধারিত সীমারেখা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বৃদ্ধি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, গাজায় কোনো টেকনোক্র্যাট সরকার গঠনের আগেই হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। তারা এই নিরস্ত্রীকরণকে যেকোনো স্থায়ী যুদ্ধবিরতির ‘পূর্বশর্ত’ হিসেবে দেখছে। অন্যদিকে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর স্পষ্ট কথা—রাজনৈতিক সমাধান (রাষ্ট্র প্রতিষ্ঠা) ছাড়া নিরস্ত্রীকরণ সম্ভব নয়। মার্কিন পক্ষ থেকে ফিলিস্তিনি আলোচক দলকে ‘হুমকিমূলক’ বার্তাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় সামরিক অভিযান পুনরায় পুরোদমে শুরু করার বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসতে পারে। বিশেষ করে গাজার পূর্বাঞ্চলে সম্প্রসারণ এবং পশ্চিমাঞ্চলে হামলার বিষয়ে ইসরায়েল অনড় অবস্থানে রয়েছে।

এনএন/ ৪ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

গাজা ইস্যুতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান: ফের যুদ্ধের আশঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজা ইস্যুতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান: ফের যুদ্ধের আশঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ৪ মে – গাজায় যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি এবং স্থায়ী শান্তি ফেরাতে হামাসসহ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দেওয়া একটি ‘যৌথ প্রস্তাব’ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের পক্ষ থেকে একটি স্বাধীন ‘রাষ্ট্র’ প্রতিষ্ঠা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের শর্ত দিয়ে নিরস্ত্রীকরণের প্রস্তাব দেওয়া হলেও তা মানতে রাজি হয়নি তেল আবিব ও ওয়াশিংটন। এই প্রত্যাখ্যানের ফলে গাজায় আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।একটি জ্যেষ্ঠ ফিলিস্তিনি সূত্র মিডল ইস্ট আই-কে জানায়, কায়রো ও ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে হামাস একটি রোডম্যাপ প্রস্তাব করেছিল। যার মূল পয়েন্টগুলো ছিল: শর্তযুক্ত নিরস্ত্রীকরণ, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী তাদের ভারী অস্ত্র (ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার) এবং টানেল নেটওয়ার্কের মানচিত্র ৯০ দিনের মধ্যে হস্তান্তর করবে। তবে এর বিপরীতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দিতে হবে।এছাড়া টেকনোক্র্যাট সরকার: গাজার শাসনভার একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক বাহিনীর প্রবেশ। সেনা প্রত্যাহার: নির্ধারিত সীমারেখা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বৃদ্ধি।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, গাজায় কোনো টেকনোক্র্যাট সরকার গঠনের আগেই হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। তারা এই নিরস্ত্রীকরণকে যেকোনো স্থায়ী যুদ্ধবিরতির ‘পূর্বশর্ত’ হিসেবে দেখছে। অন্যদিকে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর স্পষ্ট কথা—রাজনৈতিক সমাধান (রাষ্ট্র প্রতিষ্ঠা) ছাড়া নিরস্ত্রীকরণ সম্ভব নয়। মার্কিন পক্ষ থেকে ফিলিস্তিনি আলোচক দলকে ‘হুমকিমূলক’ বার্তাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় সামরিক অভিযান পুনরায় পুরোদমে শুরু করার বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসতে পারে। বিশেষ করে গাজার পূর্বাঞ্চলে সম্প্রসারণ এবং পশ্চিমাঞ্চলে হামলার বিষয়ে ইসরায়েল অনড় অবস্থানে রয়েছে।এনএন/ ৪ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×