হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় জামায়াতে ইসলামীর নিন্দা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন


ঢাকা, ১৮ আগস্ট – ফিলিস্তিনের গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার.(১৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের গাজা সিটি দখলের ন্যাক্কারজনক পরিকল্পনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দখলদার ইসরায়েল ব্যাপক পরিকল্পনা নিয়ে গাজা দখলের দিকে এগুচ্ছে। ইতোমধ্যে গাজা সিটির আল আহলি হাসপাতালে নির্বিচার বোমা হামলা চালিয়ে ইসরায়েলি সেনারা ৭ জন নিরীহ মানুষকে হত্যা করেছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৫৫ হাজার ২৭৫ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, দখলদার ইসরায়েলিরা গাজার ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। গাজার সবকিছু আজ কেবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময়ের সমৃদ্ধ এই নগর আজ মানব ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞের সাক্ষী। মূলত ইসরায়েল ফিলিস্তিনে পরিকল্পিতভাবে জাতিগত নিধন চালাচ্ছে, যা সভ্য ইতিহাসে নজিরবিহীন এক কলঙ্কজনক অধ্যায়।

তিনি বলেন, ইসরায়েল সম্প্রতি প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে গাজা থেকে জোরপূর্বক প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে। গাজা দখলের এ নীলনকশা ইসরাইলি আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ, যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় জামায়াতে ইসলামীর নিন্দা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় জামায়াতে ইসলামীর নিন্দা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ আগস্ট – ফিলিস্তিনের গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার.(১৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের গাজা সিটি দখলের ন্যাক্কারজনক পরিকল্পনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দখলদার ইসরায়েল ব্যাপক পরিকল্পনা নিয়ে গাজা দখলের দিকে এগুচ্ছে। ইতোমধ্যে গাজা সিটির আল আহলি হাসপাতালে নির্বিচার বোমা হামলা চালিয়ে ইসরায়েলি সেনারা ৭ জন নিরীহ মানুষকে হত্যা করেছে।সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৫৫ হাজার ২৭৫ জন গুরুতর আহত হয়েছেন।তিনি আরও বলেন, দখলদার ইসরায়েলিরা গাজার ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। গাজার সবকিছু আজ কেবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময়ের সমৃদ্ধ এই নগর আজ মানব ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞের সাক্ষী। মূলত ইসরায়েল ফিলিস্তিনে পরিকল্পিতভাবে জাতিগত নিধন চালাচ্ছে, যা সভ্য ইতিহাসে নজিরবিহীন এক কলঙ্কজনক অধ্যায়।তিনি বলেন, ইসরায়েল সম্প্রতি প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে গাজা থেকে জোরপূর্বক প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনা করেছে। গাজা দখলের এ নীলনকশা ইসরাইলি আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ, যা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×