হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন


গাজীপুর, ১৩ ফেব্রুয়ারি – গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ীর আমবাগ ঈদগাহ মাঠের পাশের একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুনের খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে এসে কাজ করছি। গুদামে অনেক ঝুট থাকায় আগুনের তীব্রতা বেশি হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ১৩ ফেব্রুয়ারি – গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ীর আমবাগ ঈদগাহ মাঠের পাশের একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুনের খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে এসে কাজ করছি। গুদামে অনেক ঝুট থাকায় আগুনের তীব্রতা বেশি হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×